BRICS : ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন মোদী, গ্রেফতারি পরওয়ানার কারণে বৈঠকে যোগ দিচ্ছেন না পুতিন, যাচ্ছেন না জিংপিংও

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লম্বা বিদেশসফর। প্রধানমন্ত্রী মোদী আগামী সপ্তাহে ব্রাজিলে অনুষ্ঠিত হতে চিলা ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তবে সূত্রের খবর BRICS গ্রুপের দুই গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বছরের ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্যক্তিগতভাবে যোগ দেবেন না। এই বৈঠকের মাধ্যমে গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

জানা গিয়েছে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ, অন্যদিকে চিনের হয়ে থাকবেন লি কিয়াং। তবে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে দুই প্রধান বিশ্ব নেতার অনুপস্থিতি ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত রূপ ব্রিকস এখন একটি বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে। যেখানে পাঁচটি নতুন সদস্য যুক্ত হয়েছে, যার ফলে মোট সদস্য সংখ্যা দশে পৌঁছেছে। চলতি বছরের ব্রিকস শীর্ষ সম্মেলন ৬-৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে ব্রাজিল সফরে যাবেন। তিনি ৫ থেকে ৮ জুলাই ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ব্রাজিলে থাকবেন এবং তারপরে আরও বেশ কয়েকটি দেশে সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে মোদীর চতুর্থ ব্রাজিল সফর।

আরও পড়ুনঃ Kolkata Gang Rape Case : তোষণের রাজনীতি, কসবার ঘটনাট কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী

এই প্রসঙ্গে উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফর এড়িয়ে যাচ্ছেন। ব্রাজিল ICC-তে স্বাক্ষরকারী দেশ হওয়ায়, পুতিন ব্রাজিলে প্রবেশ করলে গ্রেফতারের ঝুঁকি থাকতে পারে। সেই কারণেই পুতিন ব্রিকস (BRICS) এড়াচ্ছেন বলে খবর। অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও প্রথমবারের মতো ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। যদিও কোনও আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি তবে সূত্র জানিয়েছে তার সিদ্ধান্তের পিছনে অভ্যন্তরীণ কারণ রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT