নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার আবহে পাকিস্তান ফের একবার সিন্ধু জলচুক্তিকে (Indus water) কেন্দ্র করে ভারতকে (India Pakistan) প্রকাশ্যে হুমকি দিল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় (Florida) আয়োজিত এক ব্ল্যাক-টাই ডিনার অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের পরোক্ষ হুমকি দেন তিনি। মুনির বলেন, “ভারত যদি সিন্ধু বা তার শাখানদীগুলির উপর একতরফা ভাবে বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তানও (India Pakistan) নীরব থাকবে না।”
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, তিনি নাম করে উল্লেখ করেন গুজরাতের জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বৃহত্তম তেল শোধনাগারকে। মুনিরের দাবি, ভারতের জল নিয়ন্ত্রণের চেষ্টার পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ওই স্থাপনার দিকেই ঘুরে যেতে পারে। তার কথায়, “ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানলেই জবাব দেওয়া হবে।”
এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যথেষ্ট আলোড়ন তুলেছে। ভারত ও আমেরিকার (India America) মধ্যকার সাম্প্রতিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে, মার্কিন মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে স্পষ্টতই অস্বস্তিকর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি করবে না, বরং আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলবে।
পাকিস্তানের কৃষিক্ষেত্রের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে সিন্ধু এবং তার উপনদীগুলির জলের উপর। ভারতের উদ্যোগ (India Pakistan) যদি তাদের জন্য জল সরবরাহে প্রভাব ফেলে, তাহলে সেটিকে তারা ‘অস্তিত্বের সংকট’ হিসেবে দেখছে। তবে রাষ্ট্রনেতাদের হুমকির ভাষায় নয়, এই ইস্যু কূটনৈতিক আলোচনার টেবিলেই সমাধান হওয়া উচিত, এমনটাই মত বিশেষজ্ঞদের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
