নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদ দমনে জম্মু-কাশ্মীরে অপারেশন মহাদেবের পর শুরু হয়েছে ‘অপারেশন আখল’ (Operation Akhal)। চার দিনে পড়েছে এই অভিযান। জম্মু ও কাশ্মীরের কুলগামের ঘন জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান যার কোডনাম দেওয়া হয়েছে অপারেশন আখল। জঙ্গি দমনে রাতভর গুলিবর্ষণ ও বিস্ফোরণ অব্যাহত ছিল। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই অভিযানে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে যে তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে, এবং চার সেনা আহত হয়েছেন।
ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, “এটি এমন বিরল সংঘর্ষের মধ্যে একটি যেখানে গত চার দিনে আমরা কোনও সংক্ষিপ্ত বিরতিহীন গুলিবর্ষণ, অবিরাম গুলি বিনিময় দেখিনি।” সেখানে লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করার জন্য আক্রমণকারী রুদ্র হেলিকপ্টার, ড্রোন এবং ভয়ানক প্যারাট্রুপাস বাহিনী মোতায়েন করা হয়েছে। এই অপারেশন আখল অভিযানকে কুলগাম অঞ্চলের দীর্ঘতম অভিযানগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হচ্ছে। অপারেশন মহাদেবে পহেলগাঁও হামলার মূল মাস্টারমাইন্ড মুসা সহ ৩ জঙ্গির মৃত্যু হয়। এই তথ্য সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনাকর্তারা জানিয়েছেন, শুক্রবার কুলগামের আখাল গ্রাম ঘিরে ফেলার পর রবিবারও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং জঙ্গিদের মধ্যে মাঝেমধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল।
আরও পড়ুন: Shibu Soren: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, ‘সবকিছু হারালাম’, লিখলেন হেমন্ত
পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ধারণা করছেন যে চার থেকে পাঁচজন জঙ্গির একটি দল এলাকায় আটকা পড়েছে। সকলকেই নির্মূল করতে চলছে ‘অপারেশন আখল’ (Operation Akhal)। গুলির লড়াইয়ের প্রথম দিনেই একজন জঙ্গি নিহত হয়। শুক্রবার সন্ধ্যায়, জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর একটি যৌথ দল দক্ষিণ কাশ্মীরের আখল গ্রাম ঘিরে ফেলে। যৌথ বাহিনীর একটি দল টার্গেট করা এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। তখন থেকেই শুরু হয় সেনা জঙ্গির গুলির লড়াই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
