Kolkata Gang Rape Case : তোষণের রাজনীতি, কসবার ঘটনাট কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কলকাতার কসবার ল-কলেজে ছাত্রীকে গণধর্ষণের (Kolkata Gang Rape Case) ঘটনায় উত্তাল রাজ্য। ঘটনা প্রকাশ্যে আসার পর শিক্ষাক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। আরজি করের ঘটনার এক বছরও হয়নি এর মধ্যেই ফের শিক্ষাক্ষেত্রে গণ ধর্ষণের ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই অভিযোগ এনেছে বিজেপি সহ বিরোধীরা। এবার কসবার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। উগড়ে দিয়েছেন ক্ষোভ।

কলকাতার ল-কলেজে গণধর্ষণের ঘটনার সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একই সঙ্গে তিনি ক্ষোভ উগড়ে বলেছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেঘওয়াল বলেন, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। তোষণের রাজনীতির কারণে এর আরও অবনতি হচ্ছে। ফলাফল আপনারা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। এটি বাংলার জন্য দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এটি বাংলার উপর কলঙ্ক।” সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন তাই আরজিকরের পর এই ঘটনাকে শাসক দলের বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবেই বিজেপি ব্যবহার করতে চাইছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ Air India Crash Probe : বিমান দুর্ঘটনার তদন্তের মধ্যে হুমকি, বৃদ্ধি করা হল AAIB-এর DG-র নিরাপত্তা

শুক্রবার ঘটনা (Kolkata Gang Rape Case) প্রকাশ্যে আসার পরেই উত্তাল হয় কলকাতা। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় ৩ জনকে। শনিবার কলকাতা পুলিশ দক্ষিণ কলকাতার ল-কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশ জানিয়েছে, ” ল-কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জি (৫৫)কেও এই মামলায় গ্রেফতারর করা হয়েছে।” এর আগে, পুলিশ ২৪ ঘন্টার মধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল। মনোজিৎ মিশ্র (৩১), জাইব আহমেদ (১৯) এবং প্রমিত মুখোপাধ্যায় (২০) নামে তিন অভিযুক্ত একই ল-কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT