নিউজ পোল ব্যুরো: ভারতের আধ্যাত্মিক মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ২০২৪ সালের ২২ জানুয়ারি। সেই দিন উত্তরপ্রদেশের (Uttarpradesh) অযোধ্যায় মহা-আড়ম্বরে উদ্বোধন হয় বহু প্রতীক্ষিত রামমন্দিরের (Ayodhya Ram Mandir)। রামলালার (RamLala) প্রাণপ্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই যেন জেগে ওঠে এক প্রাচীন বিশ্বাস, আর ছড়িয়ে পড়ে বিশ্বজোড়া ভক্তির সঞ্চার। আর এই ভক্তিস্রোতের গতি এতটাই প্রবল যে মাত্র কয়েক মাসেই দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ৫.৫ কোটি।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বহু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বলিউডের তারকা, কূটনৈতিক অতিথি কেউই বাদ যাননি রামভক্তির এই জোয়ার থেকে। প্রায় ৪.৫ লক্ষ ভিআইপি অযোধ্যায় (Ayodhya Ram Mandir) এসেছেন রামলালার (RamLala) দর্শনে। সম্প্রতি টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্কের পিতা এরল মাস্ক-ও কন্যা ও সহকর্মীদের সঙ্গে মন্দির দর্শনে এসে রীতিমতো আপ্লুত।
এই বিপুল ভক্তসমাগম সামাল দিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নিয়েছেন নজিরবিহীন উদ্যোগ। নিরাপত্তা, পরিবহন, ও দর্শন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও অনলাইন পাস সিস্টেম চালু করা হয়েছে, যাতে সাধারণ ভক্ত এবং ভিআইপি। সকলেই নির্বিঘ্নে রামলালার (RamLala) দর্শন পেতে পারেন।
অযোধ্যা শুধু একটি ধর্মীয় স্থান (Ayodhya Ram Mandir) নয়, আজ তা হয়ে উঠেছে সংস্কৃতি, ইতিহাস আর গর্বের প্রতীক। গত দীপাবলিতে ২৫,১২,৫৮৫টি প্রদীপে আলোকিত হয়েছিল গোটা শহর। সরযূ নদীর তীরে একসঙ্গে আরতি করেন ১১২১ জন ভক্ত। থাইল্যান্ড (Thiland), নেপাল (Nepal), ইন্দোনেশিয়ার (Indonesia) মতো দেশ থেকে এসেছিল রামলীলা দলেরা। এই দীপোৎসবের সৌন্দর্যে অভিভূত হয়ে গিনেস বুকে নাম তো উঠেছেই, সেই সঙ্গে পর্যটনের দিক থেকেও শহরটি পেয়েছে নতুন পরিচয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
