নিউজ পোল ব্যুরো: মাত্র ৪২ বছর বয়সে নিভে গেল ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) জীবন প্রদীপ। বলিউডে (Bollywood) তার উত্থান ঝড়ের মতো হলেও, প্রস্থানটা এল চুপিসারে, অথচ গভীর এক হাহাকার ছড়িয়ে দিয়ে। হৃদযন্ত্র বিকলের কারণে তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ, হতবাক তাঁর অগণিত অনুরাগী।
আরও পড়ুন: Bipodtarini Puja: মা বিপত্তারিণীর পুজোয় কেন পরিধান করা হয় লাল তাগা! তার আধ্যাত্মিক তাৎপর্য কী?
শুক্রবার (Friday) সন্ধ্যাবেলা আচমকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন শেফালি (Shefali Jariwala)। স্বামী পরাগ ত্যাগী এবং ঘনিষ্ঠ বন্ধুরা তড়িঘড়ি তাকে মুম্বইয়ের (Mumbai) বেলভিউ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের ভাষায়, “আগেই সব শেষ হয়ে গিয়েছিল।” পরে কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ।
তবে, তার মৃত্যুর ঠিক আগে করা এক্স (পূর্বতন টুইটার)-এ একটি আবেগঘন পোস্ট এখন রীতিমতো ভাইরাল। যেটি যেন মৃত্যুর পূর্বাভাসই দিয়ে গিয়েছিল। নিজের প্রাক্তন প্রেমিক এবং Bigg Boss ১৩-র সহ-প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার (Sidharth Sukla) মৃত্যুবার্ষিকীতে শেয়ার করেছিলেন তাদের পুরনো একটি ছবি যেখানে তারা উষ্ণভাবে আলিঙ্গন করছেন। ক্যাপশনে লেখা, “আজ তোমার কথা মনে পড়ছে আমার বন্ধু @sidharth\_shukla।” সিদ্ধার্থও (Sidharth Sukla) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন ২০২১ সালে। ভাগ্যের কী নির্মম পরিহাস, শেফালির জীবনও থেমে গেল ঠিক সেই পথেই।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি স্টারডমে পৌঁছেছিলেন শেফালি (Shefali Jariwala)। তারপর একে একে কাজ করেছেন প্রায় ৩৫টি মিউজিক ভিডিওতে। বলিউডে পা রাখেন ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে। টিভি রিয়্যালিটি শো Bigg Boss থেকেও প্রচুর জনপ্রিয়তা পান তিনি। তার হঠাৎ চলে যাওয়ায় গভীর শোকাহত স্বামী পরাগ ত্যাগী। ঘনিষ্ঠদের মতে, মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। শেফালির বিদায় যেন এক যন্ত্রণা হয়ে থাকল সকলের হৃদয়ে—স্মৃতির অ্যালবামে চিরতরে অম্লান হয়ে রইলেন ‘কাঁটা লাগা’ গার্ল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
