নিউজ পোল ব্যুরো: আরজিকরের ঘটনার এক বছরও হয়নি তার মধ্যেই কলকাতায় ফের নারকীয় ঘটনা। কসাবার ল-কলেজের (Kasba Incident) মধ্যেও গণধর্ষণের শিকার হয়েছে তরুণী। এই ঘটনা নিয়ে ফের একবার উত্তাল হয়েছে শহর। ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শুক্রবারেই গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষীকে। পুলিশ জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া কসাবা কলেজের নিরাপত্তারক্ষীর নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়। ঘটনা সামনে আসার পরেই পুলিশ তাকে আটক করে রাতভর জেরা করে। অভিযোগ নিরাপত্তারক্ষীর সামনেই সমস্ত ঘটনা ঘটলেও তিনি নীরব ছিলেন। কলেজের মধ্যে এত বড় ঘটনা চোখের সামনে ঘটলেও কেন তিনি নীরব ছিলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজের মধ্যে এই ঘৃণ্য ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ Purulia-Howrah Via Bankura-Masagram Train: বাঁকুড়া–হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা চালু
নির্যাতিতা ছাত্রী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছিলেন তাঁর সঙ্গে ঘৃণ্য ঘটনা ঘটানোর সময়ে কলেজর গার্ডকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। এমকি ছাত্রী এটাও জানিয়েছিলেন নিরাপত্তারক্ষীর কিছুই করার ছিল না। সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ পিনাকী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই সময়ে তার ভুমিকা ঠিক কি ছিল? ঘটনার সময়ে পিনাকী কি করছিলেন সবটাই জানতে চায় পুলিশ। কসবার ঘটনায় (Kasba Incident) রাতভোর জিজ্ঞাসাবাদ করার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=To_DNFD6UuUTbN5e
