নিউজ পোল ব্যুরো: আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাসভবন ও দপ্তরে ইডির (ED) তল্লাশি অভিযানকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর ছ’টা নাগাদ শুরু হওয়া এই অভিযান টানা প্রায় ন’ঘণ্টা ধরে চলে। দুপুর তিনটে নাগাদ লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি শেষ হতেই বিষয়টি নতুন মোড় নেয়। প্রতীক জৈনের পরিবারের তরফে তাঁর স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় গিয়ে ইডির বিরুদ্ধে অভিযোগ (FIR) দায়ের করেন। পরিবারের অভিযোগ, তল্লাশি চলাকালীন তাঁদের বাড়ি থেকে বেশ কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়া হয়েছে, যা তাঁদের অনুমতি ছাড়াই করা হয়েছে বলে দাবি করা হয়। এই অভিযোগের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) অভিযানকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
বিস্তারিত আসছে…
