Travel Destinations : পৌষ সংক্রান্তিতে ঘুরে আসুন ভারতের এই পাঁচ শহরে, উপভোগ করুন উৎসব ও শীতের রঙিন আমেজ

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি (Makar Sankranti / Poush Sankranti) বাঙালির জীবনে শুধু মিষ্টি আর পিঠে-পায়েস খাওয়ার দিন নয়। এটি শীতের প্রকৃতির আমেজকে উপভোগ করার এবং পরিবার, বন্ধু, আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর সময়ও। শীতের এই সময়ে ভ্রমণপ্রিয় বাঙালি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান, যেখানে প্রকৃতি রঙিন হয়ে ওঠে এবং স্থানীয় উৎসবের রং মিশে যায়। যদি আপনি পৌষ সংক্রান্তির সময় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাহলে দেশের কিছু আকর্ষণীয় শহর আপনার জন্য হতে পারে আদর্শ (Travel Destinations)।গুজরাত (Gujarat) এবং রাজস্থান (Rajasthan)-এ এই সময়ে হয় বিখ্যাত ‘কাইট ফেস্টিভ্যাল’ (Kite Festival)। আকাশজুড়ে রঙিন, নানা আকারের ঘুড়ি উড়তে দেখা যায়। যারা ঘুড়ি উড়াতে ভালোবাসেন অথবা কাইট ফেস্টিভ্যাল দেখার অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এটি এক অনন্য সুযোগ (Travel Destinations)। বেল, চাঁদিয়াল, হরিণ বা অন্যান্য সৃষ্টিশীল ঘুড়িগুলো আকাশে নাচতে নাচতে দর্শকদের মুগ্ধ করে (Travel Destinations)।

আরও পড়ুন : Mamata Banerjee : প্রতীকের বাড়ির পর আই-প্যাক অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল নিয়ে গাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) प्रयागराज (Prayagraj) সংক্রান্তিতে পুণ্যার্থীদের জন্য বিখ্যাত। এখানে গঙ্গাস্নান (Ganga Bathing Ritual) করে হাজারো তীর্থযাত্রী এসে থাকেন। পৌষ সংক্রান্তির এই সময়ে গঙ্গার তীরে উপস্থিত হয়ে মানুষের মধ্যে এক অনন্য ভক্তির পরিবেশ লক্ষ্য করা যায়। যদি আপনি আধ্যাত্মিক অভিজ্ঞতা নিতে চান, তাহলে प्रयাগরাজ ভ্রমণ করতে পারেন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু (Tamil Nadu)-তে পৌষ সংক্রান্তির সময় অনুষ্ঠিত হয় পোঙ্গাল (Pongal) উৎসব। এই উৎসবে তামিল কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য প্রকাশ পায়। স্থানীয়রা ধান, গম, দুধ ও ঘি দিয়ে পোঙ্গাল রান্না করেন, ঘরে পুজো করেন এবং বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তর-পূর্ব ভারতের অসম (Assam)-এও এই সময়ে আনন্দ-উৎসবের ঢেউ চলে। ভোগালি বিহু (Bohag Bihu / Magh Bihu) এবং মাঘ বিহু (Magh Bihu) উপলক্ষে স্থানীয়রা নানা অনুষ্ঠান, খাওয়াদাওয়া, পুজো ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। শীতের শেষে এই উৎসব অসমের রঙিন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এইভাবে, পৌষ সংক্রান্তি কেবল খাদ্য এবং আনন্দের দিন নয়, এটি ভ্রমণ ও উৎসবের একটি উপযুক্ত সময়। গুজরাতের কাইট ফেস্টিভ্যাল থেকে শুরু করে তামিলনাড়ুর পোঙ্গাল, অসমের বিহু—প্রতিটি শহরের নিজস্ব আকর্ষণ ভ্রমণপিপাসুদের মন জয় করে।