নিউজ পোল ব্যুরো: চতুর্থ বিবাহবার্ষিকীতে খুশির ফেরিওয়ালা হয়ে এল আরও বড় বিস্ময়। জীবনের রূপকথায় যেন নতুন অধ্যায়ের সূচনা। স্বামী-স্ত্রী থেকে বাবা-মা—নতুন পরিচয়ে আবির্ভূত হলেন রাজকুমার রাও এবং পত্রলেখা(Rajkummar Rao, Patralekhaa)। জন্ম নিল তাদের কন্যাসন্তান। শনিবার সকালে ইনস্টাগ্রামে ভালবাসায় ভরা পোস্টে(Instagram Post) এই সুখবর ভাগ করে নিলেন দুই তারকা। মুহূর্তে সোশ্যাল মিডিয়া(Social Media) জুড়ে তৈরি হল অভিনন্দনের ঢেউ। অদ্ভুত মিলও বটে! যে দিন তারা চার বছরের বৈবাহিক পথচলার সঙ্গী হওয়ার উদ্যাপনে মেতেছিলেন, সেই দিনই ঘরে এলো সবচেয়ে সুন্দর উপহার। ইনস্টাগ্রামে রাজকুমার(Rajkummar Rao) লিখেছেন—“চতুর্থ বিবাহবার্ষিকীতে ভগবানের দেওয়া সেরা আশীর্বাদ।” জানা গিয়েছে, মা ও নবজাতিকা—দু’জনেই সুস্থ। অভিনেতার এই আন্তরিক ঘোষণার পোস্ট চোখের পলকে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেন থেকে সহকর্মী—সবাই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে শুরু করেন নবদম্পতিকে, বা বলা ভালো—নতুন বাবা-মাকে।
আরও পড়ুন : Kolkata Metro : সাতসকালে ফের মেট্রো বিপর্যয়! সিগন্যালিং সমস্যায় দক্ষিণেশ্বর-বরানগর রুটে বন্ধ পরিষেবা
https://www.instagram.com/p/DRD2VZsCENa/?igsh=amwzaHp2ZHhyOGd3
রাজকুমার–পত্রলেখার (Rajkummar Rao, Patralekhaa) প্রেমকাহিনী বলিউডের (Bollywood Love Story) অন্যতম আলোচিত অধ্যায়। প্রায় এক দশক আগে প্রথম আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর গভীর সম্পর্ক। বিজ্ঞাপনের স্ক্রিনে পত্রলেখাকে প্রথম দেখাতেই নাকি রাজকুমারের মনে বাজে প্রেমের ঘণ্টা। সেই অনুভূতিই পরে বাস্তবের সম্পর্কের রূপ নেয় ‘CityLights’ (CityLights Movie) ছবিতে একসঙ্গে কাজ করার সময়। ২০১৪ সালের সেই সময় থেকে শুরু হয় প্রেমযাত্রা। ২০২১ সালের অক্টোবরে, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার(Rajkummar Rao)। একমাসের মধ্যেই নভেম্বরের শীতল আবহে তারা সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের সাজ-পোশাকে বাঙালিয়ানার (Bengali Wedding Aesthetic) মাধুর্য নজর কেড়েছিল সকলের। একে-অপরকে তখনই বলেছিলেন—“আমার পরান ভরা ভালবাসা তোমায় সমর্পণ করিলাম।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
চকচকে গ্ল্যামার দুনিয়ায় তারকাদের দাম্পত্য নিয়ে নানা বিতর্ক ছড়ালেও রাজকুমার–পত্রলেখা(Rajkummar Rao, Patralekhaa) বরাবরই ব্যক্তিগত জীবনের আলোচনায় সংযত। পাপারাজ্জি বা ইন্ডাস্ট্রির গসিপ থেকে দূরে রেখে তারা নিজেদের সম্পর্ককে সযত্নে আগলে রেখেছেন। গত ৯ জুলাই সোশ্যাল মিডিয়ায়(Social Media) বাবা-মা হওয়ার সুখবর শেয়ার করার পর থেকেই বাড়ছিল উত্তেজনা। সেই প্রতীক্ষার অবসান অবশেষে শনিবার। কোল জুড়ে এসেছে ছোট্ট রাজকুমারীর আগমন—আর সেই সঙ্গে তাদের জীবনে যুক্ত হয়েছে নতুন আলোর রেখা। প্রথম সন্তানের আগমনে খুশিতে আত্মহারা এই স্টার দম্পতি।
