নিউজ পোল ব্যুরো: পুজোর আর মাত্র দশ দিন বাকি। দর্শকদের চোখ এখন নতুন ছবির দিকে। এ বছরও একসঙ্গে মুক্তি (Movie Release) পাচ্ছে চার চারটি বাংলা ছবি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’, (Raktabeej 2) অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’, শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’ (Debi Choudharani) এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)। তবে ছবির মুক্তিকে ঘিরে ফের মাথাচাড়া দিয়েছে পুরনো আশঙ্কা। গুঞ্জন, প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনের সময় ভাগাভাগি নিয়ে নাকি ফের টানাপড়েন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই প্রতিযোগিতায় এগিয়ে আছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)। যদিও সরকারি ভাবে কেউই বিষয়টি স্বীকার করেননি।
আরও পড়ুন:Ankush Hazra: মিমির পর ইডি দফতরে অঙ্কুশ হাজরা, বেটিং কেলেঙ্কারিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ অভিনেতার
‘রক্তবীজ ২’-এর কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া বলেন, “গুঞ্জন আমার কানেও এসেছে। তবে রাজ্য সরকার প্রাইম টাইমে (Movie Release) সব ছবির শো নিশ্চিত করেছে। তবু যদি কেউ প্রভাব খাটিয়ে বেশি শো দখল করতে চান, তা হলে অন্য ছবিগুলি ক্ষতিগ্রস্ত হবে। কেন বারবার সুযোগের অপব্যবহার হবে?” তাঁর অনুরোধ, সব ছবিই যেন সমান সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনের সময় পায়।
পরিচালক শুভ্রজিৎ মিত্র অবশ্য গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না। তাঁর কথায়, “অনেক কিছুই রটে। সব শোনা যায় কি?” এমনকি রসিকতা করে তিনি বলেন, “আমাদের ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন আমরাও লড়াই ফিরিয়ে দেব।” অনীক দত্তের তরফেও শোনা গেল, সব পক্ষকে নিয়েই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেক্ষাগৃহের (Movie Release) মালিক এবং পরিবেশকদের একাংশ জানিয়েছেন, মাল্টিপ্লেক্স হলে সমস্যা হবে না। তবে সিঙ্গল স্ক্রিন হলগুলিতে ঝামেলা বাড়তে পারে। কারও প্রাইম টাইম শো (Movie Release) কাটা পড়লে ক্ষোভ অনিবার্য। এদিকে, ‘রঘু ডাকাত’-এর প্রযোজকেরা কোনও মন্তব্য করতে চাননি। যোগাযোগ করা হলেও সাড়া দেননি শ্রীকান্ত মোহতা (Shrikant Mohta) । নতুন কমিটির সভাপতি পিয়া সেনগুপ্তকেও (Piya Sengupta) পাওয়া যায়নি।
যদিও নবীন, জয়দীপ ও শতদীপরা স্পষ্ট জানাচ্ছেন, এখনও প্রেক্ষাগৃহের সংখ্যা বা শো ভাগাভাগি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁদের বক্তব্য, “কে বা কারা রটনা ছড়াচ্ছেন জানি না। সব ছবিকেই জায়গা দেওয়ার চেষ্টা হবে।”
তবু দর্শক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে পুজোর ছবির উৎসব (Movie Release) কি সমানভাবে ভাগ হবে চারটি ছবির মধ্যে, নাকি এক ছবির দাপটে অন্যরা কোণঠাসা হবে? এখন সব নজর রাজ্যের নতুন কমিটি এবং প্রযোজকদের পদক্ষেপে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
