নিউজ পোল ব্যুরো: তিন বছর ধরে পথ চেয়ে থাকার পর অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে এলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক-এর (Starlink)। ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সম্প্রতি স্টারলিঙ্ক-কে ব্যবসার জন্য বহু প্রতীক্ষিত লাইসেন্স (Licence) প্রদান করেছে। এই পদক্ষেপ শুধুমাত্র মাস্কের (Elon Musk) সংস্থার জন্যই নয় বরং ভারতের ডিজিটাল পরিকাঠামোর জন্যও এক বিশাল মাইলফলক।
আরও পড়ুন: Kerala Raj Bhavan: কেরলে ‘ভারতমাতা’ বিতর্ক: রাজভবনের অনুষ্ঠানে অংশ নেয়নি বাম সরকার
২০২২ সাল থেকে ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টায় ছিল স্টারলিঙ্ক (Starlink)। কিন্তু জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত অনুমোদন এবং বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নানা দিক বিচার করে এতদিন লাইসেন্স (Licence) দেওয়া হয়নি। অবশেষে সব বাধা পেরিয়ে এবার সবুজ সংকেত মিলেছে।
স্টারলিঙ্ক মূলত ‘লো আর্থ অরবিট’ বা LEO স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পরিষেবা (Internet Speed) দেয়, যা ভূ-পৃষ্ঠ থেকে ১৬০ থেকে ২০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। এই প্রযুক্তির ফলে প্রত্যন্ত অঞ্চল থেকেও পাওয়া সম্ভব হবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ। বর্তমানে স্টারলিঙ্ক-এর অধীনে রয়েছে প্রায় ৬,৭৫০টি স্যাটেলাইট, যা বিশ্বের লক্ষ লক্ষ ব্যবহারকারীকে পরিষেবা দিচ্ছে।
ভারতের বাজারে প্রবেশের আগেই এয়ারটেল (Airtel) ও জিওর (Jio) সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে স্টারলিঙ্ক (Starlink)। তবে এই চুক্তিগুলি ছিল সরকারের ছাড়পত্রের উপর নির্ভরশীল। এখন সেই শর্ত পূর্ণ হওয়ায়, খুব শিগগিরই ভারতের বহু গ্রাম ও দুর্গম এলাকায় পৌঁছে যেতে চলেছে স্টারলিঙ্কের উচ্চমানের ইন্টারনেট।
এই সময়ে আমেরিকায় (America) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে মাস্কের (Elon Musk) সম্পর্কে টানাপোড়েন চললেও, ভারতের বাজারে এই লাইসেন্স মাস্কের জন্য এক বিশাল প্রাপ্তি। শেয়ার বাজারে (Share Market) তার ক্ষতির খবরের মাঝেই ভারতের এই সাফল্য তার কোম্পানির জন্য নতুন আশার আলো।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
