Operation Sindoor: ড্রোন আটকায়নি ‘ইচ্ছে করে’! পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর ব্যাখ্যায় হাসছে গোটা দুনিয়া!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: যুদ্ধক্ষেত্রে হার সম্ভব। কিন্তু সেই হার ঢাকতে এমন যুক্তি (Operation Sindoor)! পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের (Khawaja Asif) এক পুরনো বক্তব্য ফের ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওতে তার এমন এক ‘চমকপ্রদ’ দাবি সামনে এসেছে, যা শুনে মাথা চুলকোচ্ছে কূটনীতিক মহল, আর হাসছে সাধারণ মানুষ। ভারত-পাক সংঘর্ষের (India Pakistan War) পর পরিস্থিতি উত্তপ্ত হলেও আসিফের বক্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে।

আরও পড়ুন: Air India Crash: এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ৭৮৭! সাত বছর আগের সতর্কতা আজ সত্যি হলো?

সম্প্রতি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ভিডিও, যেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ (Khawaja Asif) দাবি করেছেন—ভারতের পাঠানো ড্রোন ইচ্ছাকৃতভাবেই ধ্বংস করেনি পাক সেনাবাহিনী (Pakistan Army)! কারণ? তাদের মতে, যদি ড্রোন নামানো হতো, তাহলে পাকিস্তানের আসল অবস্থান ভারতের কাছে ফাঁস হয়ে যেত! এই অদ্ভুত তত্ত্ব সোশাল মিডিয়ায় আলোড়ন তো তুলেছেই, পাকিস্তানের ভেতর থেকেও আসছে কড়া সমালোচনা।

ঘটনার পেছনে রয়েছে অপারেশন সিঁদুর (Operation Sindoor), ভারতের এক কড়া প্রতিশোধমূলক হামলা। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ কাড়ে এক ভয়াবহ জঙ্গি হামলা। তারই প্রতিশোধে ভারত চালায় অপারেশন সিঁদুর (Operation Sindoor), যেখানে ধ্বংস হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি। এই ঘটনার পর পাকিস্তান পালটা হামলার দাবি করলেও ভারতের প্রতিক্রিয়া ছিল আরও ভয়াবহ। পাল্টা অভিযানে পাকিস্তানের ১৩টি সেনাঘাঁটি গুঁড়িয়ে যায়। এই অপমানে যেন মানসিকভাবে বিধ্বস্ত পাকিস্তান। সংসদের বিশেষ অধিবেশনে সেই হারের ব্যাখ্যা দিতে গিয়ে খাওয়াজা আসিফ বলেন, “আমাদের সেনা ইচ্ছা করেই ভারতের ড্রোন নামায়নি, যাতে আমাদের অবস্থান ওদের কাছে ফাঁস না হয়।”

এই বক্তব্য ভাইরাল হতেই শুরু হয় ট্রোলের বন্যা। কেউ লেখেন, “ভারত-পাক যুদ্ধ (India Pakistan War) নয়, এ যেন রীতিমতো কমেডি শো!” কেউ আবার প্রশ্ন তোলেন, “ড্রোন যদি ইচ্ছে করেই না আটকানো হয়, তবে সেনার কাজটা কী?” পাকিস্তানের কিছু নেতা হামলা ও সাইবার আক্রমণের গল্প শোনালেও, আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে প্রমাণ হয়েছে, সেসব দাবি ছিল পুরোপুরি ভুয়া। এই অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য নিজ দেশের লোকজনকেও বিব্রত করেছে। যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা ঢাকতে এমন অজুহাত—বিশ্বরাজনীতিতে পাকিস্তানকে আরও হাসির পাত্র করে তুলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT