Dal Sandwich: প্রোটিনসমৃদ্ধ জলখাবার চান? মাত্র কয়েক উপকরণে বানান ডাল স্যান্ডউইচ

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সকালে উঠেই গৃহিণীদের চিন্তায় পড়তে হয় আজকের সকালে কি নতুন জলখাবার বানানো যায়। কারণ প্রতিদিনের এক জলখাবার আবার বাচ্চারা খেতে চায়না। আর তাদের বায়নাক্কা সামলাতে সামলাতে জেরবার হতে হয় মায়েদের। আবার এমন জলখাবার বানাতে হবে যা খেতেও সুস্বাদু, স্বাস্থ্যেরও জন্যেও ভাল, আবার সহজেই তৈরি করা যায়। তেমনই একটি রেসিপি হল ডালের স্যান্ডুইচ (Dal Sandwich)।

আরও পড়ুন: Neena Gupta: নীনা গুপ্তর বানানো পরোটা এবার তৈরি করুন নিজের রান্নাঘরে, জানুন গোপন কৌশল

ডালের মধ্যে থাকে যথেষ্ট পরিমাণে প্রোটিন যা বাচ্চাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সকালের ব্রেকফাস্ট আমাদের সবসময়ই ভরপেট খাওয়া উচিৎ। এর ওপরেই নির্ভর করে সারাদিন আমরা কতটা এনার্জির সাথে কাজ করতে পারব। এই স্যান্ডুইচ বানানোর জন্য আগুনের দরকার নেই। বাড়িতে স্যান্ডুইচ মেকারে থাকলেই যথেষ্ট।

উপকরণ:

আধ কাপ পেঁয়াজ (মিহি করে কাটা)

আধ কাপ টম্যাটোকুচি

আধ কাপ শসাকুচি

আধ কাপ গ্রেট করা চিজ

আধ টেবিলচামচ চিলি ফ্লেক্স

১ চা-চামচ অরিগ্যানো

১ টেবিলচামচ মাখন

রান্না করে রাখা ঘন ডাল

ব্রাউন ব্রেড

প্রণালী:

এই সহজ ডাল স্যান্ডুইচ বানাতে গেলে প্রথমে আপনাকে ঘন শুষ্ক ডাল পাঁউরুটির মধ্যে ভাল করে মাখাতে হবে। এবার ওর মধ্যে কুচি করে কেটে রাখা শসা, পেঁয়াজ, টমেটো সাজিয়ে নিন। এবার গ্রেট করা চিজ ভাল ভাবে ছড়িয়ে দিন সবার ওপর। শেষে কিছুটা অরিগ্যানো ও চিলি ফ্লেক্স ওর মধ্যে ছড়িয়ে দিন। এবার অপর একটি পাউরুটির প্রান্তে ভাল করে মাখন লাগিয়ে সেটি আগের পাঁউরুটির ওপর ঢাকা দিন। এবার স্যান্ডুইচ মেকারের মাধ্যমে বানিয়ে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর ডাল স্যান্ডুইচ (Dal Sandwich)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole