Kolkata Metro : বড়দিনকেও টপকাল বইমেলার ভিড়! করুণাময়ী মেট্রোয় যাত্রীসংখ্যায় নতুন রেকর্ড

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বড়দিনে পার্ক স্ট্রিটে যে বিপুল ভিড় দেখা যায়, এবার তার রেকর্ডও ছাপিয়ে গেল বইমেলার শেষ রবিবারে করুণাময়ী মেট্রো স্টেশনের যাত্রীসংখ্যা (Kolkata Metro)। ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) চালু হওয়ার পর এই প্রথম বইমেলায় এমন নজিরবিহীন যাত্রীচাপ লক্ষ্য করা গেল, যা মেট্রো কর্তৃপক্ষকেও অবাক করেছে। শিয়ালদহ ও এসপ্ল্যানেড সংযোগ চালু হওয়ায় এ বছর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমীরা সহজেই মেট্রো ব্যবহার করে বইমেলায় পৌঁছতে পেরেছেন (Kolkata Book Fair)।বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ থেকে আগত যাত্রীরা মেট্রোকেই সবচেয়ে দ্রুত ও সুবিধাজনক যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন। ফলে বইমেলার দিনগুলোতে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East-West Metro) যাত্রীসংখ্যা রেকর্ড ছুঁয়েছে।

আরও পড়ুন : WB Budget : বেকার যুবকদের জন্য বড় ঘোষণা! মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য, চালু হচ্ছে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প

মেট্রো সূত্রে জানা গিয়েছে, বইমেলার সময় মোট প্রায় ২৪ লক্ষ ৭৬ হাজারেরও বেশি যাত্রী এই রুটে যাতায়াত করেছেন (Kolkata Book Fair)। তার মধ্যে শুধু করুণাময়ী স্টেশন দিয়েই ওঠানামা করেছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ। বইমেলার শেষ রবিবারে করুণাময়ী স্টেশনে প্রায় ৬৬ হাজার যাত্রী ব্যবহার করেছেন মেট্রো (Kolkata Metro) পরিষেবা, যা বড়দিনে পার্ক স্ট্রিট স্টেশনের যাত্রীসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সল্টলেকে বইমেলার আয়োজন হওয়ার পর থেকেই যাতায়াত নিয়ে নানা সমস্যা দেখা দিত। সরকারি বাস পরিষেবা থাকলেও যানজটের কারণে পৌঁছতে সময় লাগত অনেক। সেই জায়গায় মেট্রো পরিষেবা বড় ভরসা হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। বিশেষত শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযোগ চালু হওয়ায় উত্তর ও দক্ষিণ শহরতলি থেকে যাতায়াত অনেক সহজ হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

করুণাময়ীর পাশাপাশি সেন্ট্রাল পার্ক স্টেশনেও যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো, যেখানে প্রায় এক লক্ষ যাত্রী ওঠানামা করেছেন। মেট্রো কর্তৃপক্ষের মতে, বইমেলার প্রবেশদ্বারের সবচেয়ে কাছাকাছি হওয়ায় করুণাময়ী স্টেশনেই যাত্রী সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক, তবে এত বিপুল ভিড় হবে তা আগে আন্দাজ করা যায়নি (Kolkata Book Fair)। অনেকের মতে, নতুন সংযোগ চালু না হলে এবার বইমেলার ভিড় হয়তো অর্ধেকেই সীমাবদ্ধ থাকত। মেট্রোর দ্রুত পরিষেবাই এবার বইমেলায় মানুষের উপস্থিতি বাড়ানোর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।