WB Budget : বেকার যুবকদের জন্য বড় ঘোষণা! মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য, চালু হচ্ছে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প

breakingnews প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সুরক্ষা দিতে নতুন উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছে এক নতুন সামাজিক সহায়তা কর্মসূচি— ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi)। এই প্রকল্পের মূল লক্ষ্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যুব সমাজকে ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা চাকরির প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নের সুযোগ বজায় রাখতে পারে। সরকারি ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় নির্বাচিত উপভোক্তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। এই আর্থিক সহায়তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রদান করা হবে অথবা আবেদনকারীর চাকরি হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটবে। আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : West Bengal Budget : ভোটের আগে মহিলাদের বড় উপহার, লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে রাজ্যের বাজেটে বড় ঘোষণা

কারা এই সুবিধা পাবেন, সেটিও বাজেটে স্পষ্টভাবে জানানো হয়েছে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ (WB Budget) । বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি শর্ত রাখা হয়েছে, যারা শিক্ষা সংক্রান্ত বৃত্তি ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন (Banglar Yuva Sathi)। আগামী অর্থবর্ষে এই কর্মসূচির জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখযোগ্যভাবে, রাজ্যে আগে থেকেই মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। এবার যুব সমাজকে লক্ষ্য করেই নতুন আর্থিক সহায়তা কর্মসূচি চালু করল সরকার। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বাজেট ঘোষণায় জানানো হয়েছে, অতিরিক্ত ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি পাবে (WB Budget)। ফলে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং এসসি-এসটি সম্প্রদায়ের মহিলারা ১৭০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নতুন এই ভাতা বৃদ্ধি চলতি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। সরকারের মতে, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত আর্থিক নিরাপত্তা প্রদানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য (WB Budget)।