Mamata Banerjee: রাজ্য বাজেটের পরই মাস্টারস্ট্রোক! কর্মসংস্থান নিয়ে বিস্ফোরক দাবি মমতার, কী বলছে পরিসংখ্যান?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে একাধিক জনমুখী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, ভোটের কথা মাথায় রেখেই এই ‘ভোট অন অ্যাকাউন্টস’-এ নানা প্রতিশ্রুতি রাখা হয়েছে। তবে বিরোধীদের এই অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নির্বাচনের কথা ভেবে তিনি কখনও সিদ্ধান্ত নেন না বা ঘোষণা করেন না।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, তাঁর সরকার যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নের দায়িত্বও নেয়। শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য তিনি কোনও ঘোষণা করেন না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি রাজ্যের আর্থ-সামাজিক অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে বলেন, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তাঁর বক্তব্য, রাজ্যে বেকারত্বের হার প্রায় ৪৫.৬৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা সরকারের কর্মসংস্থানমূলক নীতির সাফল্যকে প্রমাণ করে।

আরও পড়ুন: WB Budget : বেকার যুবকদের জন্য বড় ঘোষণা! মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য, চালু হচ্ছে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প

এছাড়াও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দাবি করেন, তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফলে রাজ্যে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, এক কোটিরও বেশি নয়, মোট ১ কোটি ৭২ লক্ষের বেশি মানুষকে দারিদ্রসীমার বাইরে তুলে আনা সম্ভব হয়েছে। এই সাফল্যের পিছনে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole