Partha Chatterjee: গ্রুপ C মামলায় পার্থর জামিন, পুজোর আগেই কি জেলমুক্তি? বাড়ছে রাজনৈতিক জল্পনা

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এক ধাপে এগোলেন গ্রুপ C মামলায় সিবিআইয়ের (CBI) বিশেষ আদালত তাকে জামিন দিল। যদিও এখনও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুক্তির দরজা খোলা নয়, তবে পুজোর আগেই তার জেলমুক্তি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: Suvendu Adhikari: সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক বার্তা স্পষ্ট

মঙ্গলবার, অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দায়ের করা মামলায় পার্থর (Partha Chatterjee) জামিন মঞ্জুর হয়েছে ৯০ হাজার টাকার বন্ডে। কিন্তু এখানেই শেষ নয়! হাই কোর্টে বিচারাধীন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও রায়দান স্থগিত। ফলে তৎক্ষণাৎ জেল থেকে বেরনো হচ্ছে না তার। তবে ওয়াকিবহাল মহলের মতে, সেই মামলায় যদি জামিন মেলে, তবে পুজোর আগেই বাইপাসের হাসপাতাল ছেড়ে কারামুক্তির পথ খুলে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জন্য।

২০২২ সালের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির পর ইডির হাতে ধরা পড়েন পার্থ ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। বিপুল অঙ্কের নগদ উদ্ধার, ফ্ল্যাট, সোনা— সব মিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ধাক্কা। তারপর থেকে জেলবন্দি পার্থ, যাকে দলও কার্যত ছুঁড়ে ফেলে দেয়। মঙ্গলবার তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে না থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাইপাসের ধারে একটি হাসপাতালে। পার্থর জামিন নিয়ে রাজ্য রাজনীতিতে দুই মেরুতে তীব্র প্রতিক্রিয়া। একদিকে বিরোধীদের প্রশ্ন, “এই জামিন কি বিচার, না কি পুজোর আগে রাজনৈতিক প্রভাব?” অপরদিকে, শাসকদলের নীরবতা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলছে। তিন বছরের বেশি সময় ধরে আটক পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ নির্ভর করছে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) একটি রায়ের উপর। পুজোর আগেই কি রাজনীতির মঞ্চে ফিরতে চলেছেন তিনি? না কি আরও দীর্ঘ হবে অপেক্ষা? সেটাই এখন দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole