Sonakshi Sinha: সুখের টানে রং তুলি ছাড়া, জাহিরের সঙ্গে নতুন জীবনে বদলে গেলেন সোনাক্ষী

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ভিন্ধর্মের এক তরুণের প্রেমে পড়ে সংসার পাতার সিদ্ধান্ত নেওয়া থেকেই নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষী (Sonakshi Sinha) সিনহার পরিবারকে। প্রথমে নাকি মানতে চাননি তাঁরা। কিন্তু নায়িকা সোনাক্ষী (Sonakshi Sinha) এবং জ়াহির ইকবাল—দু’জনেই অটল ছিলেন নিজেদের ভালোবাসার জায়গায়। ২০২৪ সালের ২৩ জুন কোনও ধর্মীয় আচার ছাড়াই একেবারে আইনি পদ্ধতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। পরে আয়োজন করা হয় নিছকই এক সহজ সরল প্রীতিভোজের, যেখানে না ছিল জমকালো সাজ, না ছিল তারকাখচিত কোনও জাঁকজমক। অথচ এই সরলতার মধ্যেই যে কতটা খাঁটি ভালোবাসা লুকিয়ে আছে, তা প্রকাশ পায় সোনাক্ষী (Sonakshi Sinha)–র সামাজিক মাধ্যমের প্রতিটি ছবিতে, প্রতিটি মুহূর্তের প্রকাশে।

আরও পড়ুন:Sonakshi Sinha : গুঞ্জনে ইতি টানলেন সোনাক্ষী! ‘১৬ মাসের অন্তঃসত্ত্বা’ রসিকতায় উড়ালেন মা হওয়ার খবর

তবে সুখে থাকার এই স্রোতে নায়িকাকে ছাড়তে হয়েছে এক প্রাণপ্রিয় অভ্যাস। একটি অনুষ্ঠানে এসে সোনাক্ষী (Sonakshi Sinha) নিজেই জানিয়েছেন, প্রায় ৩০ বছর বয়স পর্যন্ত তাঁর জীবন ভরে ছিল শুধু কাজ, শুটিং আর দায়িত্বে। অবসরের মুহূর্তগুলো উজ্জ্বল হয়ে থাকত তাঁর আঁকা ছবিতে। রং–তুলি ছিল তাঁর দুঃখের ভাষা, তাঁর নিজেকে প্রকাশের আরামদায়ক জায়গা। কোনও কষ্ট, কোনও একাকিত্ব যখন মন আচ্ছন্ন করত, তখনই ক্যানভাসে ফুটে উঠত রংয়ের গল্প।

কিন্তু জ়াহিরের সঙ্গে আলাপ হওয়ার পর যেন সব বদলে যায় এক নিমেষে। নায়িকার কথায়, তাঁর জীবনে দুঃখ বলে আর কোনও অনুভূতি জায়গাই পায়নি। এই পরিপূর্ণ সুখই তাঁকে দূরে সরিয়ে দিয়েছে প্রিয় রং–তুলি থেকে, এমনকি এখন নাকি সেগুলি হাতে তুলতেও ভয় পান তিনি। ভয় হয়, যদি রং আবার দুঃখ ডেকে আনে। যদিও জ়াহির বার বার বলেন আবার আঁকা শুরু করতে, তবুও তাঁর ভেতরে এই অদ্ভুত আশঙ্কা থেকেই যায়। বন্ধু থেকে প্রেমিক, প্রেমিক থেকে বাগ্‌দত্তা, এবং শেষে এক নিবেদিত স্বামী—প্রতিটি ভূমিকায় জ়াহির যে তাঁর পাশে থেকেছেন অবিচলভাবে, তা অকপটে স্বীকার করে নেন সোনাক্ষী (Sonakshi Sinha)। ঠিক সেই কারণেই এই সম্পর্ক তাঁর কাছে এত গভীর, এত মূল্যবান। সুখের জন্য নিজের আঁকার অভ্যাসও বিসর্জন

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole