Millet Momo : নতুন স্বাদের মিলেট মোমো,বক্সা পাহাড়ে স্বনির্ভর মহিলাদের স্টলে স্বাস্থ্যকর ও সুস্বাদু মোমোর আনন্দ!

অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: ধোঁয়া ওঠা গরম মোমোর গন্ধেই জিভে জল! কামড় দিতেই মুখে মিশে যাচ্ছে নরম ময়দার আস্তরণ আর মাংসের স্বাদ। কিন্তু এ মোমোটি কিন্তু আপনার চেনা নয় এটি একেবারে নতুন স্বাদের, নতুন রঙের এক ‘ডার্ক ব্রাউন মোমো’। ঠিকানা আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা পাহাড়ের (Buxa Hills) পাদদেশে সান্তালাবাড়ি (Santalabari)। এখানকার পাহাড়ি হাওয়ার সঙ্গে এখন মিলেছে এক অভিনব খাদ্য সংস্কৃতি মিলেট মোমো (Millet Momo)। তিব্বতের (Tibet) উপত্যকা থেকে শুরু করে এখন ভারতের উত্তর-পূর্বাঞ্চল (North East India) ও পশ্চিমবঙ্গের (West Bengal) খাবারের তালিকায় মোমো দারুণ জনপ্রিয়। তবে এবার ময়দার জায়গায় এসেছে মিলেট (Millet Flour)। ফলে ভাপা মোমোর ঐতিহ্যবাহী সাদা রং বদলে গিয়ে হয়েছে বাদামি। স্বাস্থ্যকর এই মোমো এখন পর্যটকদের প্রিয় খাদ্য। সান্তালাবাড়ির মহিলা পরিচালিত (Women Self Help Group) একটি স্টলে পর্যটকদের ভিড় উপচে পড়ছে প্রতিদিন।

আরও পড়ুন : Gold Price Today : নভেম্বরের শুরুতেই বাড়ল সোনার দাম, রুপোর দরে পতন! বিয়ের মরশুমে চিন্তায় ক্রেতারা

বক্সা পাহাড় ও সংলগ্ন এলাকায় কৃষি দফতরের(Agriculture Department) উদ্যোগে মিলেট চাষে (Millet Farming) নতুন প্রাণ এসেছে। আগে একসময় মিলেট চাষ হলেও বিপণনের (Marketing) অভাবে তা হারিয়ে গিয়েছিল। এবার বিজ্ঞানভিত্তিক চাষপদ্ধতিতে কালচিনি ব্লকের (Kalchini Block) প্রায় ৩৫০ একর জমিতে মিলেটের চাষ হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং উৎপাদিত মিলেট বিক্রির জন্য তৈরি হয়েছে মিলেট ওয়েলনেস স্টোর (Millet Wellness Store)। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ২৫ হাজার টাকা করে অর্থসাহায্যও দেওয়া হয়েছে। এই স্টোরেই তৈরি হচ্ছে মিলেটের তৈরি নানা খাদ্যপণ্য—Millet Momo, Millet Noodles, Millet Pasta, ও Sel Roti। পর্যটকরা মিলেট মোমোর স্বাদে মুগ্ধ। কেউ কেউ বাড়ির জন্য প্যাক করে নিচ্ছেন ‘ড্রাই মোমো’ (Dry Momo)। স্থানীয় মহিলা সুখমতি ঘিসিং (Sukhmati Ghising), যিনি এই স্টলের সভানেত্রী, জানালেন—“প্রতিদিন মিলেট মোমোর চাহিদা বাড়ছে। আমাদের আয়ের নতুন দিশা খুলে দিয়েছে এই উদ্যোগ।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

কলকাতা (Kolkata) থেকে বেড়াতে আসা পর্যটক অলোক মুখোপাধ্যায় বলেন, “দেখতে যেমন চমৎকার, তেমনই খেতেও অসাধারণ। সাবেকি মোমোর থেকে এই মিলেট মোমো অনেক বেশি হেলদি ও টেস্টি (Healthy & Tasty)।” এইভাবে বক্সা পাহাড়ের পাদদেশে মিলেট মোমো শুধু রসনাতৃপ্তির নতুন স্বাদই নয়, স্থানীয় মহিলাদের জীবনে এনেছে আত্মনির্ভরতার আলো।