Gold Price Today : নভেম্বরের শুরুতেই বাড়ল সোনার দাম, রুপোর দরে পতন! বিয়ের মরশুমে চিন্তায় ক্রেতারা

কলকাতা ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: নভেম্বর মাসের শুরুতেই আবার চমক সোনার বাজারে (Gold Price Today)। অক্টোবরের শেষদিকে যখন ধীরে ধীরে কমছিল সোনার দাম (Gold Rate Decrease), তখন নভেম্বরের প্রথম দিনেই ফের দাম বৃদ্ধির (Gold Price Hike) ধারা শুরু হয়েছে। দেশের বাজারে আজ, ১ নভেম্বর সোনার দর আরও কিছুটা বেড়েছে। তবে বিপরীতে রুপোর (Silver Price Today) ক্ষেত্রে দেখা গিয়েছে সামান্য পতন। আসন্ন বিয়ের মরশুমে (Wedding Season Demand) এই সোনার দাম বৃদ্ধি মধ্যবিত্তের চিন্তা আরও বাড়াচ্ছে। যারা সোনায় বিনিয়োগ (Gold Investment) বা কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের হালফিল দরের খবর জানা জরুরি।

আরও পড়ুন : Weather Update : ঘূর্ণিঝড় ‘মন্থা’র পরোক্ষ প্রভাবে বিপর্যস্ত বাংলা! উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা

আজকের সোনার বাজারে (Gold Market Rate) দেখা যাচ্ছে, তিন প্রকার ক্যারেট অনুযায়ী দাম বৃদ্ধি হয়েছে। ২৪ ক্যারেট (24 Carat Gold Price) খাঁটি সোনার আজকের দর ১ গ্রামে ১২ হাজার ৩২৯ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার ২৯০ টাকা। যদি ১০০ গ্রাম কেনা হয়, তাহলে গুনতে হবে ১২ লক্ষ ৩২ হাজার ৯০০ টাকা। একদিনে সোনার দর বেড়েছে প্রায় ১০০ টাকা করে।

অন্যদিকে, ২২ ক্যারেট সোনার (22 Carat Gold Rate) আজকের দাম ১ গ্রামে ১১ হাজার ৩০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ১০ টাকা এবং ১০০ গ্রামে দাম ১১ লক্ষ ৩০ হাজার ১০০ টাকা। এখানেও প্রতিগ্রামে প্রায় ১০০ টাকার বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কম ক্যারেট অর্থাৎ ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold Rate) দামও আজ কিছুটা বেড়েছে। ১ গ্রাম সোনার দাম এখন ৯ হাজার ২৪৭ টাকা। ১০ গ্রাম কিনতে লাগবে ৯২ হাজার ৪৭০ টাকা এবং ১০০ গ্রামে খরচ হবে ৯ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, আজ রুপোর বাজারে (Silver Rate in India) উল্টো চিত্র দেখা গিয়েছে। সোনার দাম বাড়লেও রুপোর দাম সামান্য কমেছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম ১৫ হাজার ৯০ টাকা এবং ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর দাম কমেছে প্রায় ১০০ টাকা।

আর্থিক বিশেষজ্ঞদের (Financial Experts) মতে, আন্তর্জাতিক বাজারে (Global Gold Market) সোনার চাহিদা বৃদ্ধি, ডলার বিনিময় হার (USD Exchange Rate) এবং ভূরাজনৈতিক অস্থিরতা (Geopolitical Tension) – সব মিলিয়ে আগামিদিনে সোনার দাম আরও কিছুটা বাড়তে পারে। ফলে যারা বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের এখনই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।