Weather Update : ঘূর্ণিঝড় ‘মন্থা’র পরোক্ষ প্রভাবে বিপর্যস্ত বাংলা! উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: বাংলায় সরাসরি আঘাত না হানলেও ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Mantha) গ্রামবাংলার কৃষিজীবনের উপর ফেলেছে গভীর প্রভাব। বিঘের পর বিঘে জমিতে এখনো মাঠে পড়ে রয়েছে পাকা ধান)। অতিবৃষ্টি আর দমকা হাওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্লক ও গ্রামীণ অঞ্চল। আবহাওয়া দফতরের (IMD Update) সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, স্থলভাগে প্রবেশ করার পর ঘূর্ণিঝড় ‘মন্থা’-র অবশিষ্টাংশ (Remnant of Cyclone) এখন পরিণত হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপে। এটি বর্তমানে ছত্তিসগড় ও বিদর্ভ (Chhattisgarh and Vidarbha) অঞ্চলের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এর শক্তি আরও কমে গিয়ে এটি একটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব বিস্তৃত থাকবে বিহার (Bihar) থেকে ঝাড়খণ্ড (Jharkhand) পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে।

আরও পড়ুন : ED: মিউনিসিপ্যালিটি নিয়োগ কেলেঙ্কারিতে ফের তোলপাড়, কলকাতায় ইডির তল্লাশি, উদ্ধার ৩ কোটি টাকা নগদ

দক্ষিণবঙ্গে (Weather Update) এখনো কিন্তু বৃষ্টির ছাপ পুরোপুরি কাটেনি। পুরুলিয়া (Purulia)-তে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম (Birbhum) ও মুর্শিদাবাদে (Murshidabad) বিচ্ছিন্নভাবে (Scattered Rainfall) ভারী বৃষ্টি হতে পারে। এদিনও দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে (Coastal Districts) ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি (Weather Update) হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের (Weather Update) পরিস্থিতি কিন্তু বেশ চিন্তাজনক। আজ অর্থাৎ শুক্রবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি (Jalpaiguri)-তে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটারেরও বেশি হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরেও (Uttar Dinajpur) ভারী বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার (Strong Wind) গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে (Hilly Region) ভূমিধসের (Landslide Warning) আশঙ্কা থেকে যাচ্ছে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা (Low Visibility) কমে যাওয়ার ফলে পর্যটকদের (Tourist Alert) জন্য জারি হয়েছে সতর্কতা। দার্জিলিং ও কালিম্পংয়ে হোটেল মালিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।