Mohun Bagan vs East Bengal : ভুল সংশোধনের চেষ্টা মোহনবাগানের, জিততেই মাঠে দল নামাবেন মোলিনা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ডার্বির আগে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা মোহনবাগানের। ডেম্পো ম্যাচে ড্র করে বেশ থমথমে পরিবেশ ছিল বাগান শিবিরে৷ তবে ডার্বির আগে চাপ হালকা রাখতে খোশমেজাজে ফুটবলাররা। বৃহস্পতিবার গোয়ার উতোরদা স্পোর্টস কমপ্লেক্সে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে মোহনবাগান। গত ম্যাচে কোচ হোসে মোলিনার টিমের মূল সমস্যা ছিল সুযোগ তৈরি করেও গোল করতে না পারা। সেই সমস্যা ডার্বিতে যাতে না হয় সেদিকে জোর দিয়েছেন কোচ। সেরকম অনুশীলনও করালেন তিনি। পাশাপাশি দূরপাল্লার শট থেকেও গোলের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিদিনের মত এদিনও শুটিং প্র‍্যাক্টিস দিয়ে শেষ হয় অনুশীলন।

আরও পড়ুন:Weather Update : ঘূর্ণিঝড় ‘মন্থা’র পরোক্ষ প্রভাবে বিপর্যস্ত বাংলা! উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা

ডার্বিতে হয়ত সেভাবে থাকবে না সমর্থকরা। কিন্তু কলকাতাতে বসেই যে ডার্বির আবেগ ছুয়ে যাবে সমর্থকদের তা বলাই যায়। সেই আবাগের কথা শোনা গেল কোচ হোসে মোলিনার মুখেও। তার কথায়, ‘মোহনবাগান এমন একটি দল যার সমর্থকরা সবসময় জয়ের আসা করে। এবং পরের ম্যাচটা নিয়ে ভাবে। আইএফএ শিল্ড জিতে আমি যখন ফিরছিলাম তখন সমর্থকরাই আমায় বলেছে সুপার কাপ ডার্বি জিততে হবে। তারা তখনই পরের ম্যাচটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। তাই আমরাও এখন এই ম্যাচটা নিয়েই ভাবছি।’

এই ম্যাচের আগে ভালো পজিশনে আছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের সামনে জয় ছাড়া আর কোনও উপায় নেই। আর মোহনবাগান সেই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। মত মোলিনার। তিনি বলেন, ‘মোহনবাগান জয়ের জন্যই মাঠে নামবে। আমরা যদি ডেম্পোর ম্যাচটি জিততাম, তাহলেও আমরাই ভালো পজিশনে থাকতাম। তখনও আমার পরিকল্পনা একই থাকত। তখনও আমি জয়ের লক্ষ্য নিয়েই টিম মাঠে নামাতাম। এখনও আমি সেটাই করব।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole