নিউজ পোল ব্যুরো: সুপার কাপের (Super Cup) গ্রুপ ‘ এ ‘-র পর্বের সমীকরণ এখন পুরোপুরি নির্ভর করছে ডেম্পোর (Dempo) উপর। যদি গোয়ান জায়ান্টরা পয়েন্ট নষ্ট করে, তাহলে সেমিফাইনালের রাস্তা কার্যত খুলে যাবে কলকাতার দুই প্রধানের জন্য। কারণ, ডেম্পো যদি হারে, তাহলে তাদের পয়েন্ট আটকে যাবে দুইতে। ড্র করলেও সর্বোচ্চ তিন পয়েন্টে পৌঁছবে তারা। এই দুই অবস্থাতেই তারা থাকবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পিছনে।

বর্তমানে দুই প্রধানের ঝুলিতে রয়েছে চার পয়েন্ট করে। সুতরাং, ডেম্পো যদি পয়েন্ট নষ্ট করে, তবে ডার্বিই হয়ে উঠবে সেমিফাইনালের টিকিটের আসল লড়াই। কারণ ডার্বিতে যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে শেষ চারের জায়গা। অর্থাৎ, এবার ডার্বি শুধু মর্যাদার লড়াই নয়, বরং সেমিফাইনালে পৌঁছানোর দারুণ সুযোগও।
আরও পড়ুন:Mohun Bagan vs East Bengal : ভুল সংশোধনের চেষ্টা মোহনবাগানের, জিততেই মাঠে দল নামাবেন মোলিনা
তবে সমীকরণ এখানেই শেষ নয়। যদি ডেম্পো পয়েন্ট নষ্ট করে এবং ডার্বি শেষ হয় ড্র-তে, তাহলে দুই প্রধানেরই পয়েন্ট হবে পাঁচ। সেই ক্ষেত্রে গোল পার্থক্যের ভিত্তিতে নির্ধারিত হবে কে যাবে সেমিফাইনালে। বর্তমান গোল পার্থক্য অনুযায়ী, ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। ফলে ড্র হলে লাল-হলুদের হাসিই শেষ পর্যন্ত ফুটতে পারে। যদিও কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) জানিয়েছেন তারা ড্রয়ের লক্ষ্যে নামবেন না। তিনি বলেন, ‘আমি দেখেছি ড্রয়ের মানসিকতা নিয়ে নামলে ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ড্র নয়, জয়ের লক্ষ্যেই নামবা আমরা।’

সবমিলিয়ে বলা যায়, ডেম্পোর পয়েন্ট নষ্ট করা মানেই কলকাতা ফুটবলের ঐতিহ্যবাহী ডার্বি এবার রূপ নেবে ‘নকআউট’ ম্যাচে। একদিকে মর্যাদা, অন্যদিকে শেষ চারের টিকিট—এই দুইয়ের টানাপোড়েনে জমে উঠবে মহারণের আবহ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কোচের কথা মাথায় রেখে ক্রেসপো বলছেন, “চেন্নাই ম্যাচটা আলাদা ছিল। মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচটা আলাদা। শেষ দু’দিন ধরে প্র্যাকটিস করে চলেছি । ভুল-ত্রুটি ঝালিয়ে সেরাটা দিতে প্রস্তুত আমরা। শুধু ড্র দরকার হলেও আমরা শুধু জেতার কথাই ভাবছি ।” এবারের ইস্টবেঙ্গলের গুণগত মান ভালো। বিদেশিরাও দ্রুত মানিয়ে নিয়েছেন ৷ বিশেষ করে মাঝমাঠে মিগুয়েল, রশিদ এবং ক্রেসপো রক্ষণ সামলে গোলের পথ তৈরি করছেন । বিশেষ করে মিগুয়েল গোল করতে এবং করাতে দক্ষ । তার উপস্থিতি উপভোগ করছেন ক্রেসপো। তিনি বলছেন, “মিগুয়েলের সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ। আমরা জুটিতে ভালো খেলছি ।”
