নিউজ পোল ব্যুরো: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ফের আলোচনায় পঞ্জাব শিবির। আসন্ন বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ (Vijay Hazare Trophy 2025-26) অংশ নিতে প্রস্তুত পঞ্জাব দলে ফিরছেন শুভমন গিল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারতীয় দলে জায়গা না পাওয়ায় খানিকটা হতাশ থাকলেও, সেই হতাশা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটেই কামব্যাক করছেন ভারতের টেষ্ট ও একদিনের দলের অধিনায়ক।
আরও পড়ুন:Rohit Sharma on World Cup 2023 Final: বিশ্বকাপ হারের যন্ত্রণা এখনও বুকে নিয়ে চলছেন রোহিত শর্মা
১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও এখনও অধিনায়কের নাম জানানো হয়নি, দলে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিলের পাশাপাশি আছেন বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা এবং তারকা পেসার অর্শদীপ সিং। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেললেও, বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন শুধু অভিষেক ও আর্শদীপ।
দলে আইপিএল-এ নজরকাড়া পারফরম্যান্স করা প্রভসিমরান সিং (Prabhsimran), নমন ধীর (Naman Dhir), আনমোলপ্রীত সিং (Anmolpreet Singh), রমনদীপ সিং (Ramandeep Singh) ও হরপ্রীত ব্রার (Harpreet Brar)-এর মতো ক্রিকেটাররা ব্যাটিং ও অলরাউন্ড শক্তি বাড়িয়েছেন। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন গুরনূর ব্রার ও কৃষ ভগত।

তবে গিল, অভিষেক ও অর্শদীপ—এই তিনজন কত ম্যাচে পঞ্জাবের হয়ে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ ১১ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ এবং ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। গিল থাকবেন ওয়ানডে দলে, অন্যদিকে অভিষেক ও আর্শদীপ টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন। পাঞ্জাব দলের তিন তারকা অর্থাৎ, গিল, অভিষেক ও অর্শদীপ দলে থাকলেও কতগুলো ম্যাচ খেলবেন তা জানানো হয়নি। ১১ জানুয়ারি থেকে ভারত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই (ODI) সিরিজ খেলবে। সেই সিরিজ়ের সূচির উপর নির্ভর করবে এই তিন তারকা খেলবেন কি না। কারণ ওডিআই (ODI) সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পাঞ্জাব বিজয় হাজারে ট্রফির শেষ মরশুমে কোয়ার্টার ফাইনালে হেরে যায়। আর্শদীপ ছিলেন গত বারের সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক। তাই এ বার তারা জিততে মরিয়া। লিগ ম্যাচের সাতটাই তারা খেলবে জয়পুরে, ফলে ঘরের মাঠের সুবিধা নিতে চাইবে। গ্রুপ পর্যায়ে পঞ্জাবের প্রতিপক্ষ ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, গোয়া ও মুম্বই। ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে দল। সব ম্যাচই হবে জয়পুরে। গত মরশুমে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর, এবার ট্রফি জয়ের লক্ষ্যে অনেক বেশি আত্মবিশ্বাসী পাঞ্জাব।
