নিউজ পোল ব্যুরো: এতদিন কলকাতার ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) সংগ্রহ করতে হলে টাউন হলে যেতে হত। কিন্তু এবার সেই দীর্ঘ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) । সোমবার মেয়র পারিষদের বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের প্রবীণ নাগরিকদের যাদের এখনও ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) নেই, তাদের আর টাউন হলে যেতে হবে না। এবার থেকে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই এই গুরুত্বপূর্ণ নথি প্রদান করা হবে। এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ এমন বহু মানুষের জন্য, যারা দীর্ঘদিন কলকাতায় বসবাস করলেও এখনও পর্যাপ্ত প্রামাণ্য নথির অভাবে সমস্যায় পড়ছেন। বর্তমানে এসআইআর (SIR) সংক্রান্ত আবহে ডোমিসাইল সার্টিফিকেটের (Domicile Certificate) প্রয়োজন আরও বেড়েছে। মেয়র জানান, আবেদনকারীদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আইএএস বা কোনও গেজেটেড অফিসারের স্বাক্ষর-সহ আবেদনপত্র জমা দিতে হবে। এই আবেদন জমা নেওয়া হবে পুরসভার নির্দিষ্ট হেল্প ডেস্ক বা স্বাস্থ্য বিভাগের কাউন্টারে।
আরও পড়ুন : Weather Update : বড়দিনের আগে বঙ্গে পারদ পতন! জাঁকিয়ে শীত নয়, তবে ঠান্ডার আমেজ থাকবে সপ্তাহভর
ফিরহাদ হাকিম আরও জানান, কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) বর্তমানে মোট ২০টি কাউন্টারে জন্ম ও মৃত্যু সংক্রান্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে প্রথমে আবেদনকারীর জমা দেওয়া নথি খুঁটিয়ে যাচাই করা হয়। পুরসভার রেকর্ড রুমে থাকা তথ্যের সঙ্গে নথি মিললে তবেই বার্থ বা ডেথ সার্টিফিকেট প্রদান করা হয়। ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) ক্ষেত্রেও টাউন হলে যে পদ্ধতি এতদিন অনুসরণ করা হত, কেন্দ্রীয় ভবনেও ঠিক সেই একই নিয়ম মেনে সার্টিফিকেট দেওয়া হবে। শহরের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মেয়র। পাশাপাশি তিনি জানান, প্রতিটি বরো অফিসে ইতিমধ্যেই ‘বাংলা সহায়তা কেন্দ্র’ চালু রয়েছে। আগামী দিনে ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) যাতে সরাসরি বরো অফিস থেকেই দেওয়া যায়, সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে পুরসভা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, বর্তমানে বার্থ সার্টিফিকেট অনলাইনে পাওয়া গেলেও ডেথ সার্টিফিকেট নিয়ে বহু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পুরসভার কাছে যদি মৃত ব্যক্তির প্রয়োজনীয় নথি থাকে, তাহলে খুব শীঘ্রই বরো অফিস থেকেই হাতে লেখা ডেথ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। এর ফলে নাগরিকদের আর কেন্দ্রীয় ভবনে এসে সময় নষ্ট করতে হবে না। বাড়ির কাছের বরো অফিস থেকেই কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় সার্টিফিকেট মিলবে—এমনটাই আশা পুর কর্তৃপক্ষের।
