নিউজ পোল ব্যুরো: বড়দিনের আগে রাজ্যে ফের শীতের কামড়। পৌষ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের একাধিক জেলায় রাতের দিকে কাঁপুনি দিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে (Weather Update)। তবে প্রশ্ন একটাই—এই ঠান্ডা কি আরও বাড়বে, নাকি আপাতত এখানেই থামবে শীতের দাপট? আলিপুর আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর কোনও শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা সক্রিয় নেই। ফলে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা প্রবল (Weather Update)। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই দিনের আকাশ থাকবে মূলত পরিষ্কার।
আরও পড়ুন : Earbuds : সারা দিন ইয়ারফোন ব্যবহারে সংক্রমণ এড়াতে জানুন ৫টি সঠিক পরিচ্ছন্নতার নিয়ম
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করতে পারে (Weather Update)। ফলে বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের প্রত্যাশা আপাতত পূরণ হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। বুধবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতায় আপাতত রাতের ঠান্ডা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের কিছুটা ওপরে রয়েছে (Weather Update)। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সারাদিন শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে কুয়াশার দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে (North Bengal Weather Update)। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী সপ্তাহে উত্তরের জেলাগুলিতে আরও কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে সেখানেও বৃষ্টির কোনও আশঙ্কা নেই।আপাতত রাজ্যে স্বাভাবিক, শুষ্ক ও সহনীয় শীতের আবহাওয়াই বজায় থাকবে (Weather Update)। বড়দিনে হাড়কাঁপানো ঠান্ডা না হলেও শীতের মেজাজ যে বেশ ভালোভাবেই টের পাওয়া যাবে, তা বলাই যায় (Christmas Weather)।
