নিউজ পোল ব্যুরো: ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) যন্ত্রণা আজও তাড়া করে বেড়ায় রোহিত শর্মাকে (Rohit Sharma)। রবিবার এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক স্বীকার করলেন, অস্ট্রেলিয়ার কাছে সেই হৃদয়ভাঙা হারের পর তিনি অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন। তিনি বর্ণনা করেন এমন এক সময়ের কথা, যখন তাঁর প্রিয় খেলা ক্রিকেট যেন তাঁর কাছ থেকে ‘সব কিছু কেড়ে নিয়েছিল।’
আরও পড়ুন:Rohit Sharma on World Cup 2023 Final: বিশ্বকাপ হারের যন্ত্রণা এখনও বুকে নিয়ে চলছেন রোহিত শর্মা
ঘরের মাঠে আয়োজিত ২০২৩ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টানা ন’টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল। কিন্তু শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সব স্বপ্ন ভেঙে যায়। ট্রাভিস হেডের দুরন্ত শতরান ভারতের ট্রফি জয়ের আশা শেষ করে দেয়। আহমেদাবাদের সেই রাতের পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন রোহিত।

রবিবার মাস্টার্স ইউনিয়নের (Masters Union) মঞ্চে তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আমি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছিলাম এবং মনে হচ্ছিল আমি আর এই খেলাটি খেলতে চাই না, কারণ এটি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এবং আমার মনে হচ্ছিল আর কিছুই অবশিষ্ট নেই।’

রোহিত জানান, তাঁর সেই যন্ত্রণা আরও তীব্র হয়েছিল কারণ ২০২২ সালে অধিনায়কত্ব গ্রহণের পর থেকে তিনি এই বিশ্বকাপের জন্য যে পরিশ্রম করেছিলেন, বিশেষ করে মানসিক ভাবে তিনি যে ভাবে যুক্ত হয়ে পড়েছিলেন, তার পর ফাইনালে হেরে যাওয়াটা মেনে নিতে পারেনি রোহিত। তিনি যোগ করেন, ‘সবাই ভীষণ হতাশ ছিল, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না কী ঘটেছে। আমার জন্য ব্যক্তিগত ভাবে সময়টা ছিল অত্যন্ত কঠিন, কারণ আমি ওই বিশ্বকাপে নিজের সবটা নিংড়ে দিয়েছিলাম— শুধু দু’-তিন মাস আগে নয়, বরং অধিনায়ক হওয়ার পর থেকেই।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পরবর্তীতে সেই ব্যথা বুকে নিয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন রোহিত। তিনি মানেন, হতাশা কাটিয়ে নতুন করে শুরু করাই ছিল তাঁর জীবনের বড় শিক্ষা। এখন একদিনের ক্রিকেটেই মনোযোগী রোহিত চান, ২০২৭ বিশ্বকাপ দিয়ে কেরিয়ারের শেষ অধ্যায় লিখতে।
