নিউজ পোল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে গত রবিবারই বিয়ে সম্পন্ন হয়ে যেত স্মৃতি মান্ধনা (Smriti Mandhanna) এবং পলাশ মুচ্ছলের (Palash Muchchal)। কিন্তু হঠাৎই স্মৃতির বাবা অসুস্থ হয়ে যাওয়ায় সব কিছুই ওলট পালট হয়ে গেল। যখন মনে করা হচ্ছিল তিনি সুস্থ হয়ে উঠলে আবার সব ঠিক হয়ে যাবে। তখনই সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের যাবতীয় অনুষ্টনের ছবি সরিয়ে ফেললেন স্মৃতি মন্ধনা। শুধু তিনি একা নন, সঙ্গে তার ক্রিকেটার বান্ধবীরাও সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতির বিয়ের সব ছবি উড়িয়ে দেন। এতাই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর পরিস্থিতি আরও জটিল হয় যখন তৃতীয় নারীর আগমন ঘটে।
আরও পড়ুন: Guwahati test : গুয়াহাটি টেস্টে ৫২২ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। খানিক ‘দুষ্টু’ আলোচনা, ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলিতে। তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করা যায়নি।

সেলেবদের একাধিক জুটি আমাদের মতো সাধারণ মানুষদের অনুপ্রাণিত করে। সেরকমই জনপ্রিয় জুটি হল ‘পালরিতি’। এবার এই পলরিতি জুটির ভাঙনের গুজব উঠেছে। যা দেখে মন খারাপ নেটিজেনদেরও। অনেকেই পলাশকে চিটার বলছেন। আবার অনেকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন
কে এই মেরি? লিঙ্কডইন বলছে, থানের এই কোরিওগ্রাফারের সঙ্গে স্মৃতির দীর্ঘদিনের পরিচয় রয়েছে। কিন্তু জল্পনা বাড়তেই তিনি নিজের ইনস্টাগ্রাম একেবারে খালি করে দিয়েছেন। আরও শোনা যাচ্ছে, বিয়ের আগের রাতেই পলাশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল মেরিকে।

সব মিলিয়ে, ‘পালরিতি’র স্বপ্নময় গল্পে ফাটল সত্যিই ধরল? নেটদুনিয়ার কৌতূহল এখন সেখানেই।এমন অবস্থায় পলাশের সমর্থনে মুখ খুলেছেন তার মা অমিতা মুচ্ছল। তিনি বলেন, হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েছেন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেছেন। কারণ স্মৃতির বাবার সঙ্গে পলাশের খুবই ঘনিষ্ঠতা ছিল। তার কথায়, “স্মৃতির সঙ্গে পলাশের যত না ঘনিষ্ঠতা, তার থেকে অনেক বেশি ছিল স্মৃতির বাবার সঙ্গে। তাই তিনি অসুস্থ হতেই স্মৃতিরও আগে পলাশ সিদ্ধান্ত নেয়, বিয়ে আপাতত বন্ধ করে দেওয়া হোক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
জানা গিয়েছে, সাংলি থেকে মুম্বইতে সরিয়ে আনা হয় পলাশকে। গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁর। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। তবে এই অসুস্থতা নিয়েও নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন। বিশ্বজয়ী স্মৃতির জীবনের বাইশ গজের এই জটিলতা কবে মেটে!
