Subhman Gill proposal : শুভমানকে প্রেম নিবেদন দিল্লিওয়ালির!

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ক্রিকেট মাঠে প্রেমের প্রস্তাব নতুন কোনও বিষয় নয়। অতীতে এরকম অনেকবার দেখা গেছে। আর হ্যান্ডসাম ক্রিকেটার হলে তো কথাই নেই। শনিবার দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (West Indies) টেস্ট ম্যাচ চলাকালীন শুভমান গিলকে (Shubhman Gill) প্রেমের প্রস্তাব দিলেন এক তরুণী।

আরও পড়ুন:Mohsin Naqvi punishment : এশিয়া কাপ নাটক অব্যাহত, শাস্তি হতে পারে নাকভির

ভারতের প্রথম ইনিংস চলাকালীন, শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaishwal) তাদের ম্যারাথন ইনিংসে ব্যাট করছিলেন। ঠিক তখনই টিভি ক্যামেরায় ধরা পরে এক তরুণী হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রেম নিবেদন করছেন গিলকে। তখনই গ্যালারি জুড়ে হাসি-চিৎকার, করতালি আর উল্লাস শুরু হয়। সম্প্রচারকারীরাও সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটি রিপ্লে করেন, আর মুহূর্তেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাকে ভালবাসি শুবমান হ্যাশট্যাগে ছেয়ে যায় ইন্সটাগ্রাম, এক্স ও ইউটিউব।

মাত্র ২৫ বছর বয়সেই গিল এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ। তার স্টাইলিশ ব্যাটিং, শান্ত স্বভাব ও আকর্ষণীয় ব্যক্তিত্বে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। তবে ক্রিকেটের পাশাপাশি গিলের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়। কখনও শচিন কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে তার নাম জড়িয়েছে। আবার কখনও অভিনেত্রী সারা আলি খানের (Sara ali Khan) সঙ্গেও তার নাম জরিয়েছে। শুধু তাই নয়, শুভমানের নাম আরও অনেক অভিনেত্রীর সঙ্গেই শোনা গেছে। সম্প্রতি এই সব বিষয় নিয়ে মুখ খুলেছিলেন গিল। তিনি বলেছিলেন, ‘আমি গত তিন বছর ধরে সিঙ্গেল। নানা গুজব ছড়িয়েছে, বিভিন্ন মহিলার সঙ্গে নাম জড়ানো হয়েছ। কখনও এমন লোকের সঙ্গেও, যাদের আমি জীবনে দেখিইনি! সত্যি বলতে, এসব একেবারে ভিত্তিহীন।’ তিনি আরও বলেন, ‘আমরা বছরে প্রায় ৩০০ দিন ট্যুরে থাকি। এই সময়ে ব্যক্তিগত জীবনে কিছু গড়ে তোলার সময়ই থাকে না।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole