নিউজ পোল ব্যুরো: ২০২৫ আইএফএ শিল্ডের জন্য ইউনাইটেড স্পোর্টস ক্লাবে (United Sports new Foreigner) সই করলেন চিজোবা ক্রিস্টোফার ইয়িকোবে (Chizoba Christopher Iyikwobe)। কালীঘাট মিলন সংঘের হয়ে খেলতে প্রথম ভারতে আসা ৩৪ বছর বয়সী এই নাইজেরীয় ফরোয়ার্ড মোহামেডান এসসি (Mohammedan SC), শিলং লাজং এফসি, মোহন বাগানের (Mohun Bagan) মতো অনেক নামী ক্লাবের হয়ে ইতিপূর্বে ভারতীয় ফুটবলে খেলেছেন।

এছাড়াও তিনি খেলেছে মায়ানমার, বাংলাদেশ ও ইথিওপিয়ার সর্বোচ্চ লিগেও। এবার শিল্ডে বিপক্ষের রক্ষণকে নাজেহাল করতে দীর্ঘদিন বাদে বিদেশী খেলোয়াড় রিক্রুট করা ইউনাইটেড, ময়দানের এই পুরোনো যোদ্ধার ওপরেই ভরসা রাখছে। আগামীকাল গোকুলম কেরল এফসির (Gokulam Kerala) বিরুদ্ধে ম্যাচ দিয়ে শিল্ড অভিযান শুরু করছে বেগুনি ব্রিগেড।
আরও পড়ুন:Mohsin Naqvi punishment : এশিয়া কাপ নাটক অব্যাহত, শাস্তি হতে পারে নাকভির
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া কলকাতা লিগের রানার্স আপ ছিল ইউনাইটেড স্পোর্টস। কলকাতা লিগে (CFL) দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। ভালো ছন্দেও রয়েছে। এবার বিদেশি ফুটবলারদের যোগ দেওয়ার পর তাদের পারফরম্যান্স কেমন হয় সেদিকে নজর থাকবে সকলেরই। তবে অনক বিশেষজ্ঞরাই মনে করছেন কলকাতা লিগের মত পারফরম্যান্স হবে না ইউনাইটেডের। তাদের মতে, বিদেশি ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া হয়ে উঠতে সময় লাগবে দলের ভারতীয় ফুটবলারদের৷

পাশাপাশি বাকি দলগুলোতে যে বিদেশি ফুটবলাররা আছে তারা বড় ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে মোহনবাগানের সঙ্গে খেলতে গেলেই তাদের নাকি বড় বেগ পেতে হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
