Mohsin Naqvi punishment : এশিয়া কাপ নাটক অব্যাহত, শাস্তি হতে পারে নাকভির

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: শেষ হয়েও হইল না শেষ। এই কথাটাই যথাযথ এশিয়া কাপের (Mohsin Naqvi punishment) জন্য। এশিয়া কাপ শেষ। নাটক এখনও অব্যাহত। সব আলোচনার মূলে এখন মহসিন নাকিভি (Mohsin Naqvi)। শুধু ভারতে নয়, তাকে নিয়ে তার দেশ পাকিস্তানেও চলছে বিস্তর আলোচনা। ভারতের এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়নের ট্রফি নাকি এখনও তার কাছেই আছে। যার জন্য শাস্তির মুখে পড়তে পারেন নাকভি।

যত নাটক শুরু হয়েছে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান তিন বার মুখোমুখি হয়। এই তিনবারই ভারত তাদের সঙ্গে হ্যান্ডশেক করেনি। তা নিয়ে ক্ষুব্ধ হয়ে কখনও আম্পায়ারের বিরুদ্ধে আবার কখনও ভারতের ওপর ক্ষোভপ্রকাশ করতে দেখা গেছে। ফাইনালে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করে ভারত। তাই সেই ট্রফি নিজেই নিয়ে চলে যান নাকভি। বিসিসিআইয়ের (BCCI) কাছে এটা পরিষ্কার যে ভারতীয় দলকে নিজেই ট্রফি দিতে জোরাজুরি করা এবং টুর্নামেন্টের অফিসিয়াল আয়োজক বিসিসিআইকে ট্রফি পাঠানো প্রত্যাখান করার অধিকার নকভির ছিল না। আইসিসির (ICC) পক্ষ থেকে পিসিবি প্রধান নকভিকে তাঁর আচরণের জন্য সতর্ক করা হতে পারে। এমনকী আইসিসি পরিচালকের পদ পর্যন্ত হারাতে পারেন তিনি।

আরও পড়ুন:Handmade Jewelry : পাট, সুতো, কড়িতে গয়না বানিয়ে বদলে যাচ্ছে ভাগীরথীতীরের গ্রামের মহিলাদের জীবিকা

ভারতে নাকভিকে যতই অসম্মানজনক কথা বলা হোক। পাকিস্তানে নাকভিকে বেশ বীর হিসেবেই দেখা হচ্ছে। শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। ‘নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি।

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agah) আচরণও বেশ নিন্দনীয়। ফাইনালে রানার্স আপে চেক নাকভির হাত থেকে নেওয়ার পর ছুড়ে ফেলে দেন তিনি। যা নিয়েও বেশ চর্চা চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole