Youth League Rules : যুব লিগে বড় চমক! দেখা যেতে পারে ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলারদের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলারদের ভারতে আনা হবে কি না তা নিয়ে চর্চা চলছেই। অনেকদিন দিন ধরেই এআইএফএফ (AIFF) চেষ্টা করছে ভারতীয়-বংশোদ্ভূত (Youth League Rules) ফুটবলারদের দেশের জার্সিতে খেলানোর। ঠিক যেভাবে বাংলাদেশ হামজা চৌধুরীকে (Hamza Chowdhury) খেলিয়েছিল৷ হামজা খেলে যাওয়ার পর থেকেই এই আলোচনা আরও বেড়েছে। লিস্টন কোলাসো (Leston Colaco), রাহুল ভেকেদের (Rahul Bheke) পাশাপাশি দেশের জার্সিতে ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলারদের দেখা যাবে কি না সে তো সময় বলবে। তবে তার আগে জুনিয়র স্তর থেকেই কাজ শুরু করে দিয়েছে এআইএফএফ। এবার যুব পর্যায়ে বড় উদ্যোগ নিতে চলেছে ফেডারেশন। এআইএফএফ পরিচালিত সর্বভারতীয় ইউথ লিগগুলিতে এবার দলগুলি সর্বাধিক দু’জন পিআইও বা ওসিআই প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে পারবে বলে নিয়ম আনতে চলেছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আরও পড়ুন:Rashmika Mandanna : রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বাগদান! ইনস্টাগ্রাম রিলে আংটি দেখাল নতুন গুঞ্জন

তবে এক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যায়, আর্সেনাল বা লেস্টার সিটি বা ব্ল্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতে যে ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলারটি রয়েছেন, তাঁকে কি এআইএফএফ ইউথ লিগে খেলতে ছাড়বে তাঁর ক্লাব। নাকি এখানেও মানের সঙ্গে আপস করবে ইউথ লিগের ক্লাবগুলি। সেক্ষেত্রে তো এআইএফএফের মূল উদ্দেশ্যই সফল হবে না।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয়-বংশোদ্ভূত ফুটবলারদের চায়। কিন্তু তার জন্য অনেক নিয়ম বিধির মধ্যে দিয়ে যেতে হবে তাদের। তাছাড়া এই আলোচনা যখন তুঙ্গে উঠেছিল তখন ভারতের ফর্ম ভালো ছিল না। মানালো মার্কুয়েজের কোচিংয়ে টানা হার তাদের সঙ্গী হয়েছিল। এখন সেই পরিস্থিতি থেকে ভারতীয় দলকে টেনে তুলছেন কোচ খালিদ জামিল। ফলে এখন আবার ব্লু টাইগার্সদের ওপর ভরসা ফিরছে দেশবাসীর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole