Asaduddin Owaisi: “নেতানিয়াহুকে ‘বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা’ বললেন ওয়েইসি, মোদীর প্রশংসায় তীব্র প্রতিক্রিয়া”

দেশ

নিউজ পোল ব্যুরো: গাজা-ইজরায়েল যুদ্ধবিরতি এবং নেতানিয়াহুর নেতৃত্বে শান্তিচুক্তি প্রসঙ্গে প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই মন্তব্য ঘিরেই শনিবার বিস্ফোরক মন্তব্য করলেন হায়দরাবাদের সাংসদ ও AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। এক সাংবাদিক সম্মেলনে ওয়েইসি (Asaduddin Owaisi) বলেন, “নরেন্দ্র মোদী নেতানিয়াহুর প্রশংসা করছেন! অথচ এই নেতানিয়াহু একজন যুদ্ধপরাধী, বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা। যার হাতে ৬৫ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ২০ হাজার শিশু রয়েছে। ১২ লক্ষ মানুষ ঘরহীন হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী সেই ব্যক্তির নেতৃত্বের প্রশংসা করছেন? আল্লাহ নিশ্চয়ই এই গুন্ডার বিচার করবেন।”

আরও পড়ুন: Sergio Gor: শুল্কের ছায়ায় কূটনৈতিক আলোচনা, মোদী-সার্জিও বৈঠকে নতুন সম্ভাবনার ইঙ্গিত?

ওয়েইসি (Asaduddin Owaisi) আরও বলেন, “নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ওয়ারেন্ট জারি করেছে। সেই ব্যক্তি এখন প্রশংসা পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে? এটা কি নিছক কাকতালীয়, নাকি কোনও গভীর রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত রয়েছে এর পেছনে?” হিন্দুত্ববাদীদের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে আগাম মন্তব্য করে ওয়েইসি বলেন, “অনেকে প্রশ্ন তুলবে আমি কেন এভাবে বলছি। তাদের জন্য বলছি, এই আন্তর্জাতিক আদালতেই একসময় কুলভূষণ যাদবের ফাঁসি ঠেকেছিল। তখন তো সবাই এই আদালতের উপর আস্থা রেখেছিল।”

প্রসঙ্গত, গাজা শান্তিচুক্তি সফল হওয়ায় মোদী একটি এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান। নেতানিয়াহুকেও ফোন করে ‘সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান’ ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। তবে ওয়েইসির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক আরও উসকে উঠেছে বিশেষত ভারত-ইজরায়েল সম্পর্কের প্রেক্ষাপটে এবং মুসলিম জনমানসে তার প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole