নিউজ পোল ব্যুরো: বৈদিক জ্যোতিষ (Sunday Astrology) অনুসারে, গ্রহ-নক্ষত্রের বিশেষ যোগ একজন ব্যক্তির ভাগ্যে গভীর প্রভাব ফেলে। এমনই এক শক্তিশালী যোগ হচ্ছে গজকেশরী রাজযোগ, যা চন্দ্র ও বৃহস্পতির মিলনে গঠিত হয়। এই যোগ কারও জন্মছকে বা গোচর পদ্ধতিতে উদয় হলে, সেই জাতকের জীবনে আসতে পারে খ্যাতি, প্রতিপত্তি, ধন-সম্পদ এবং সামাজিক মর্যাদা। ২০২৫ সালের ১২ অক্টোবর, ভোররাতে চন্দ্রদেব বৃষ রাশি ত্যাগ করে প্রবেশ করবেন মিথুন রাশিতে, যেখানে আগে থেকেই অবস্থান করছেন বৃহস্পতি। এই বিশেষ মুহূর্তে চন্দ্র ও বৃহস্পতির মিলনে গঠিত হবে গজকেশরী রাজযোগ এক অতি শুভ এবং ফলপ্রদ যোগ। এই সময়ে মোট ১২টি রাশির (Sunday Astrology) ওপর বিভিন্ন প্রভাব পড়লেও, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ৩টি রাশির জাতকরা এই রাজযোগ থেকে সর্বাধিক উপকৃত হবেন।
আসুন জেনে নিই, কোন ৩টি রাশি (Sunday Astrology) এই শুভ গজকেশরী রাজযোগের প্রভাবে অর্জন করবেন কর্মজয়, আর্থিক উন্নতি ও সামাজিক প্রতিষ্ঠা।
মিথুন (Gemini): এই রাজযোগ সরাসরি মিথুন রাশিতে গঠিত হওয়ায়, মিথুন জাতকদের জন্য এটি হবে অত্যন্ত শুভ ও ফলদায়ক। কর্মক্ষেত্রে (Work Place) নতুন সুযোগ আসতে পারে, এবং পুরনো প্রচেষ্টার ফলাফল হাতের মুঠোয় আসবে। অফিসে সিনিয়ারদের সহানুভূতি লাভ করবেন, আর জুনিয়রদের সহযোগিতা সহজতর হবে। আর্থিক দিক থেকে আগত মাসগুলোতে উন্নতি দেখা দেবে। সন্তানের পক্ষ থেকেও আসতে পারে সুসংবাদ। মানসিকভাবে হালকা ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।
সিংহ (Leo): সিংহ রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কর্মজীবনে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার সাহস ও বুদ্ধি বৃদ্ধি পাবে। পুরনো বন্ধু বা পরিচিতজনদের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে। সামাজিক মান-মর্যাদা বৃদ্ধি পাবে এবং লোকসমাজে আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠতে পারে।
মকর (Capricorn): মকর রাশির জাতকদের জন্য এই রাজযোগ সরকারি বা প্রশাসনিক ক্ষেত্র, চাকরি বা ব্যবসায় বড়সড় লাভ এনে দিতে পারে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য শুভ বিবাহের সম্ভাবনাও দেখা দিচ্ছে। আয় বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তিও লাভ করবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspol
