Weather Update : জোড়া নিম্নচাপের মধ্যে আবহাওয়ার নতুন সতর্কতা, আগামী ৩ দিনে বাড়বে শীত নাকি গরম?

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ব্যাপকভাবে নিম্নমুখী। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে (Weather Update)। শহরের বিভিন্ন অংশে দিনের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। সকাল ও রাতে তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশ জোরালো হবে। তবে দিনের বেলা ধীরে ধীরে শীতের তীব্রতা কমে যাবে। কিছু জেলায় সকালবেলা কুয়াশা পড়তে পারে, তবে দিনে তা পরিষ্কার আকাশে রূপান্তরিত হবে (Weather Update)। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার উপস্থিতি বেশি দেখা যেতে পারে। আগামী দু-তিন দিন এই কুয়াশার সম্ভাবনা বজায় থাকবে (Weather Update)।

আরও পড়ুন : Antara Mitra Wedding : নবদম্পতি অন্তরা-মিত্র–শৌর্য,আজ রাতেই সাতপাকে বাঁধা পড়বেন জনপ্রিয় গায়িকা

আবহাওয়া ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হবে (Weather Update)। এটি ঘূর্ণিঝড় (Cyclone) আকারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিকভাবে এই ঝড়ের নামকরণ করা হয়েছে ‘সেনিয়ার’ (Cyclone Senior), যা সংযুক্ত আরব আমিরশাহির দেওয়া এবং এর অর্থ সিংহ। চলতি সপ্তাহের শেষের দিকে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনমের কাছাকাছি আছড়ে পড়তে পারে, তবে সরাসরি বাংলায় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কলকাতা ও দক্ষিণবঙ্গের নাগরিকরা হালকা শীত ও কুয়াশার মধ্যে দিন শুরু করবেন, রাতে এবং ভোরে শীতের প্রভাব বেশি অনুভূত হবে (Weather Update)। উত্তরবঙ্গের মানুষও এখন ধীরে ধীরে শীতের আসল রূপ টের পাচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে (Weather Update)। দার্জিলিংয়ে মঙ্গলবার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশা বেশি দেখা যাবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।