Guwahati test : গুয়াহাটি টেস্টে ৫২২ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: কোনও মীরাক্কেলই এখন বাঁচাতে পারে ভারতকে (India)। গুয়াহাটি টেস্টে (Guwahati Test) ভারতের জয়ের সম্ভাবনা নেই তা এক প্রকার পাকা। প্রথম ইনিংসে ২৮৮ রানের বিশাল লিড নেওয়ার পর, দ্বিতীয় ইনিসং ২৬০ রানে ৫ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের পাহাড় প্রমাণ টার্গেটের সামনে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতের ম্যাচ বাঁচানোর লড়াই। কিন্তু চতুর্থ দিনের শেষ সেশনে ২ উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Premier League :প্রিমিয়ার লিগ ছাড়ছেন তারকা ফুটবলাররা, কারণ কী?

ভারত–দক্ষিণ আফ্রিকার (India-South Africa) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনটা যেন দুঃস্বপ্ন হয়ে রইল ভারতের জন্য। ৫৪৯ রানের বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই দুই ওপেনার পথ হারিয়ে ফেললেন। যশস্বী জয়সওয়াল (১৩) সপ্তম ওভারে মার্কো জানসেনের (Marco Jansen) গতিতে পরাস্ত হন। আর কেএল রাহুল (৬) ( KL Rahul) দশম ওভারে সাইমন হার্মারের (Simon Harmer) ঘূর্ণিতে ফিরে যেতে বাধ্য হন। ফলে দিনের শেষ ঘণ্টায় ভারত দাঁড়ায় ২৭/২ স্কোরে।

এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংই ম্যাচের ছন্দ বদলে দেয়। ট্রিস্টান স্টাবসের শতরানের জন্য তারা অপেক্ষা করছিল। কিন্তু, সেই স্বপ্ন অধরাই রইল এই প্রোটিয়া ব্যাটারের। ট্রিস্টান স্টাবস ১৮০ বলে ধীরস্থির ৯৪ রান করে ভারতীয় স্পিন আক্রমণকে হতাশ করেন। সঙ্গে টনি ডি জর্জি খেলেন দ্রুতগতির ৪৯ রানের ইনিংস।তিনিও নিজের হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি। দু’জনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৬০/৫ তুলে ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করেন টেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে ৫৪৮ রানের লিড অর্জন করেছে। ইতিপূর্বে ভারতে খেলতে এসে অন্য কোনও দল দ্বিতীয় ইনিংসে এত বড় রানের লিড নিতে পারেনি। ইতিপূর্বে, এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে ছিল। ২০০৪ সালে অস্ট্রেলিয়া নাগপুর টেস্টে ভারতের বিরুদ্ধে ৫৪২ রানের লিড নিয়েছিল। কিন্তু, ৩১ বছর পর সেই রেকর্ডটি ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে ০–১ পিছিয়ে থাকা ভারতের সামনে এখন ৫২২ রানের পথচলা বাকি।

এই মুহূর্তে ভারতের ব্যাটিং দায়িত্ব সামলাচ্ছেন সাই সুদর্শন (২*) ও নাইটওয়াচম্যান কুলদীপ যাদব (৪*) লড়াই চালিয়ে যাচ্ছেন ঠিকই, তবে ম্যাচের ছবি একতরফাই। শেষ দিনে অলৌকিক কিছু না ঘটলে সিরিজে ফিরতে পারা ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে পন্থ বাহিনীর জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole