Earbuds : সারা দিন ইয়ারফোন ব্যবহারে সংক্রমণ এড়াতে জানুন ৫টি সঠিক পরিচ্ছন্নতার নিয়ম

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: এক সময় বাড়িতে বড় মিউজ়িক সিস্টেমে গান শোনাই ছিল বিনোদনের প্রধান মাধ্যম। সেই যন্ত্রের সঙ্গে কানের একটি স্বাভাবিক দূরত্ব থাকত। কিন্তু সময় বদলেছে। আধুনিক প্রযুক্তির দৌলতে এখন অফিসের কল, অনলাইন মিটিং, গান শোনা বা ভিডিও দেখার জন্য দিনের বড় অংশ জুড়ে মানুষ হেডফোন (Headphone) বা ইয়ারবাড (earbuds) ব্যবহার করছেন। ছোট এই ডিভাইসগুলি যতটা সুবিধাজনক, ততটাই ঝুঁকিপূর্ণও হতে পারে, যদি সঠিকভাবে ব্যবহার ও পরিষ্কার না করা হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘ সময় ধরে ইয়ারফোন (earphones) বা ইয়ারবাড (earbuds) ব্যবহারের ফলে শুধু শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কাই নেই, অল্প বয়সেই বধিরতার ঝুঁকিও বাড়ছে। তার পাশাপাশি রয়েছে সংক্রমণের ভয়। কারণ অধিকাংশ মানুষ প্রতিদিন ইয়ারবাড (earbuds) পরিষ্কার করেন না, এমনকি অনেকেরই জানা নেই যে এগুলি নিয়মিত পরিষ্কার করা জরুরি।

আরও পড়ুন : Gorumara National Park : বড়দিন ও পয়লা জানুয়ারিতে পর্যটকদের জন্য খোলা থাকছে গোরুমারা অভয়ারণ্য, খুশি পর্যটন শিল্প

ইয়ারবাড (earbuds) বা হেডফোন ব্যবহারের সময় কানের ময়লা, ঘাম এবং ধুলো সিলিকন টিপের ভেতরে জমে যায়। দীর্ঘদিন পরিষ্কার না করলে সেই নোংরার মধ্যেই ব্যাক্টেরিয়া ও ছত্রাক জন্মায়। ব্যবহারের সময় এই জীবাণু কানের ভেতরে ঢুকে কানের পর্দা ও অন্তঃকর্ণের ক্ষতি করতে পারে। বিশেষ করে ককলিয়া অংশ ক্ষতিগ্রস্ত হলে শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া অপরিষ্কার ইয়ারবাড ব্যবহারের ফলে কানের ভেতরে ছোট ব্রণ, চুলকানি বা ব্যথা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ‘ওটিটিস এক্সটার্না’ নামে প্রদাহজনিত রোগ হয়, যাকে সাধারণভাবে ‘সুইমার’স ইয়ার’ বলা হয়। এতে কানের ভেতরে পুঁজ জমতে পারে এবং পরে আরও ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ ছড়াতে পারে। যাদের সোরিয়াসিস বা একজ়িমার মতো ত্বকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। কানের ক্ষতি শরীরের ভারসাম্য ও স্নায়ুতন্ত্রের উপরও প্রভাব ফেলতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তাই ইয়ারবাড (earbuds) পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। প্রতিবার ব্যবহারের পর শুকনো তুলো বা নরম কাপড় দিয়ে সিলিকন টিপ ও তার মুছে রাখা উচিত। সিলিকন টিপ খুলে হালকা সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। তবে পুরো ইয়ারফোন কখনও জলে ডুবিয়ে দেবেন না। অ্যালকোহল, স্পিরিট বা ধারালো জিনিস ব্যবহার করাও ক্ষতিকর। ইয়ারবাডের (earbuds) চার্জিং কেসটিও নিয়মিত পরিষ্কার রাখা দরকার। এই সামান্য যত্নই ভবিষ্যতে বড় সমস্যার হাত থেকে কানে রক্ষা করতে পারে।