Friday Horoscope: শুক্র-পিয়াসী ভাগ্যবান রাশি কারা? জেনে নিন কার জীবনে আসছে প্রেম ও প্রাচুর্যের জোয়ার

রাশিফল

নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে (Friday Horoscope) শুক্র শুধু একটি গ্রহ নয়, এ যেন ভুবনের সব রঙ, প্রেমের অনুভব, বিলাসিতার প্রতীক। শুক্র যেখানে সদয়, সেখানে সৃজনশীলতা, সম্পদ, রমণীয়তা ও সম্পর্কের মাধুর্য থাকে স্বর্ণময়। যার জন্মকুণ্ডলীতে শুক্র শুভ অবস্থানে থাকে, তার জীবনে আসে গৃহ, গাড়ি, গ্ল্যামার আর গভীর প্রেমের বর্ষণ। শুক্রের প্রভাব যেমন রূপ ও রসনায়, তেমনই আর্থিক স্থিতি ও সাংসারিক সুখেও।

আরও পড়ুন: Thursday Astrology Update: লেনদেনের দিন বৃহস্পতিবার: চুক্তির সম্ভাবনা উজ্জ্বল, সতর্ক না থাকলে হতে পারে বিপর্যয়!

২০২৫ সালে শুক্র বিশেষভাবে সদয় থাকবে দুটি রাশির প্রতি। এই দুই রাশির (Friday Horoscope) জাতকদের জীবনে আসবে সৌভাগ্যের জোয়ার, প্রেমের পরিপূর্ণতা এবং বস্তুগত সাফল্যের উজ্জ্বলতা। চলুন জেনে নেওয়া যাক, কারা সেই শুক্র-পিয়াসী (Friday Horoscope) ভাগ্যবান রাশি?

 

বৃষ রাশি (TAURUS): প্রেম ও প্রাচুর্যের রাজপথে যাত্রা

বৃষ রাশির অধিপতি নিজেই শুক্র। তাই স্বভাবতই এই রাশি শুক্রের সবচেয়ে কাছের। ২০২৫ সালে শুক্রের পূর্ণ কৃপা থাকবে বৃষ রাশির জাতকদের উপর। জীবনে আসবে অর্থনৈতিক উন্নতি, গৃহ ও যানবাহনের যোগ, এবং দীর্ঘস্থায়ী প্রেমের সূচনা বা সম্পর্কের মজবুত ভিত্তি।

সৃজনশীল পেশায় আছেন? সাফল্য পাবেন।

ব্যবসায়ীরা পাবেন নতুন লগ্নি ও লাভের সুযোগ।

অবিবাহিতদের জীবনে আসবে চমৎকার সম্পর্কের সম্ভাবনা।

বিলাসবহুল জীবনযাপন ও রুচিশীল জীবনের প্রতিফলন হবে এই বছরে।

 

কন্যা রাশি (VIRGO): সাফল্য, সম্পদ ও সংযমের মধ্য দিয়ে প্রেমে পূর্ণতা

কন্যা রাশি ভিন্ন প্রকৃতির হলেও, ২০২৫ সালে শুক্রের প্রভাব এই রাশির জাতকদের জীবনেও প্রেম, প্রাচুর্য ও প্রগতি বয়ে আনবে। পরিশ্রমের ফল মিলবে শতগুণে। শুক্রের আশীর্বাদে ব্যক্তিত্বে আসবে আকর্ষণীয় পরিবর্তন, যা পেশা ও প্রেম দুই ক্ষেত্রেই লাভবান করবে।

ফিনান্স বা প্রপার্টি সংক্রান্ত কাজে মিলবে সফলতা।

সম্পর্কের টানাপোড়েন থাকবে দূরে; বন্ধুত্ব বা প্রেম হবে গভীর।

কর্মক্ষেত্রে পদোন্নতি বা বিদেশযাত্রার সম্ভাবনা প্রবল।

সৌন্দর্য এবং স্থিরতার এই মিশ্রণে কন্যা রাশির জাতক-জাতিকারা এই বছর অভাবনীয় উন্নতি অনুভব করবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole