Sonakshi Sinha : গুঞ্জনে ইতি টানলেন সোনাক্ষী! ‘১৬ মাসের অন্তঃসত্ত্বা’ রসিকতায় উড়ালেন মা হওয়ার খবর

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অভিনেত্রী সোনাক্ষী সিনহা কি সত্যিই অন্তঃসত্ত্বা (pregnancy rumours)? এই প্রশ্নটাই এখন ঘুরছে বলিপাড়ার আড্ডায়। গত বছর প্রেমিক জাহির ইকবালের সঙ্গে ঘনিষ্ঠ মহলে বিয়ে (wedding) করার পর থেকেই বারবার মা হওয়ার গুঞ্জন (pregnancy buzz) শুনতে হচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টি (Diwali party) ঘিরে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায় (social media)।

আরও পড়ুন:NEET SS 2025: ডিসেম্বরেই হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি, জানাল NBEMS

সেদিন ঢিলেঢালা আনারকলি পোশাক (loose outfit) পরে পার্টিতে হাজির হয়েছিলেন সোনাক্ষী। উপস্থিত ছবিশিকারীদের (paparazzi) অনেকেই দাবি করেছেন, ওড়না দিয়ে তিনি বারবার নিজের পেট ঢাকার চেষ্টা করছিলেন। আর সেখান থেকেই ফের উস্কে ওঠে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। তার ওপর স্বামী জাহিরকেও সবার সামনে সোনাক্ষীর পেটে হাত রাখতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করেন, এটা হয়তো সন্তান আগমনের ইঙ্গিত (baby bump)।

তবে এবার আর গুজবকে (rumour) উসকে না দিয়ে, নিজের মুখেই উত্তর দিলেন অভিনেত্রী। লক্ষ্মীবারে গভীর রাতে ইনস্টাগ্রামে (Instagram) নিজের পোস্টে সোনাক্ষী লেখেন, “মনুষ্য ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গর্ভাবস্থা! ১৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে বোধহয় আমি বিশ্বরেকর্ড (world record) করে ফেললাম—ধন্যবাদ ‘অতি বুদ্ধিমান’ মিডিয়াকে (media)!” তিনি আরও জানান, “আমি শুধু পেটে হাত দিয়ে একটা ছবি তুলেছিলাম। এই নিয়েই এমন কানাঘুষো! যাক গে, সত্যিটা জানতে চাইলে আমার পুরো পোস্টটা দেখুন। আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দিওয়ালি কাটান।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অভিনেত্রীর এই পোস্টে স্পষ্ট বোঝা যায়, আপাতত তিনি মা হচ্ছেন না (not pregnant)। বরং জাহিরের সঙ্গে রসিক মুহূর্ত ভাগ করে নিয়েই মিথ্যা খবরকে মজার ছলে উড়িয়ে দিয়েছেন তিনি। দিওয়ালির রাতের পার্টির সেই ভিডিওতে দেখা গিয়েছে, প্রবেশপথে সোনাক্ষী হাঁটতে থাকলে পিছন থেকে জাহির বলে ওঠেন—“দেখো, সামলে…”। হঠাৎ এই কথায় কিছুটা অবাক হলেও পরে হেসে উড়িয়ে দেন তিনি। ঠিক সেই সময়েই ওড়নার ওপর দিয়ে পেটে হাত রাখেন জাহির। মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন সোনাক্ষী। পালটা রসিকতার ছলেই স্বামীকে হালকা চপেটাঘাতও (playful slap) করেন। এই ছোট্ট রসিকতাই (fun moment) হয়ে উঠেছে নেটদুনিয়ার বড় খবর। কিন্তু সোনাক্ষী নিজেই স্পষ্ট করে দিলেন—এই সব খবর নিছকই জল্পনা, বাস্তব নয়। ফলে এখনই ‘দাবাং’ কন্যার (Dabangg actress) মা হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা বলেই নিশ্চিত হওয়া গেল।