NEET SS 2025: ডিসেম্বরেই হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি, জানাল NBEMS

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: নির্ধারিত সময়সূচি অনুযায়ী নভেম্বর মাসে হওয়ার কথা থাকলেও, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি (NEET SS 2025) আর সেই মাসে অনুষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS)-এর তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পরীক্ষা পিছিয়ে ডিসেম্বরের (December) শেষে নেওয়া হবে। বোর্ডের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন তারিখ ধার্য করা হয়েছে ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫।

এর আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ ও ৮ নভেম্বর (November)। তবে হঠাৎ তারিখ পরিবর্তনের কারণ হিসেবে বোর্ড কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। যদিও সূত্রের দাবি, প্রশাসনিক ও প্রযুক্তিগত কারণেই (administrative and technical reasons) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিইএমএস-এর এই সিদ্ধান্তে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন দিল্লিতে অনুষ্ঠিত জি২০ (G20 Summit)-এর কারণে NEET SS পিছিয়ে দেওয়া হয়। এবারও পরীক্ষার্থীদের (Candidates) আরও কিছু অতিরিক্ত সময় হাতে মিলল প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্য।

আরও পড়ুন:ISL Tender: অবশেষে আইএসএলের দরপত্র প্রকাশ এআইএফএফের

এনবিইএমএস জানিয়েছে, ডিসেম্বরের ২৭ ও ২৮ তারিখে দু’টি শিফটে (two shifts) পরীক্ষা নেওয়া হবে—প্রথম পর্ব সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে। ৬০০ নম্বরের (600 Marks) এই পরীক্ষায় থাকবে মোট ১৫০টি মাল্টিপল চয়েস কোয়েশ্চন (MCQ), যার উত্তর দিতে হবে আড়াই ঘণ্টার (2.5 hours) মধ্যে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরে কাটা যাবে ১ নম্বর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই NEET SS Exam মূলত বিশেষজ্ঞ চিকিৎসক (Specialist Doctor) হওয়ার অন্যতম জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা (National Level Entrance Test)। উত্তীর্ণ প্রার্থীরা (Qualified Candidates) ডক্টরেট অফ মেডিসিন (DM) এবং মাস্টার অফ চিরুগিয়ে (MCh) ডিগ্রির অধীনে বিশেষ প্রশিক্ষণ (Super Specialty Training) গ্রহণ করতে পারবেন। মোট ১৩টি বিষয়ে (13 Specialties) এই প্রশিক্ষণ দেওয়া হয়, যার মধ্যে রয়েছে Radiodiagnosis, Obstetrics and Gynaecology, Pathology, ENT, এবং Pharmacology। চিকিৎসা শিক্ষার্থীদের (Medical Aspirants) জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ NEET SS-এ উত্তীর্ণ হওয়াই ভারতের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ (Top Specialist) হওয়ার প্রথম ধাপ। নতুন সময়সূচি ঘোষণায় পরীক্ষার্থীরা এখন আরও মনোযোগ দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে (Final Preparation) ঝাঁপিয়ে পড়তে পারবেন।