ISL Tender: অবশেষে আইএসএলের দরপত্র প্রকাশ এআইএফএফের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অবশেষে নিজেদের বাণিজ্যিক সহযোগীর জন্য দরপত্র (Tender) প্রকাশ করল এআইএফএফ (AIFF)। ১৫ অক্টোবরের মধ্যে এই টেন্ডার ছাড়ার কথা থাকলেও একদিন পরে সেটি প্রকাশ করেছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (AIFF)। এই টেন্ডারে বিজয়ী সংস্থা আইএসএল আয়োজনের স্বত্ত্ব পাবে।

আরও পড়ুন:Kapil Sharma : কানাডায় কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বার গুলি,দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

১)কোনো সংস্থার ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে ২৫০ কোটি টাকা টার্নওভার থাকলেই এই টেন্ডারে অংশ নিতে পারে।

২) এই টেন্ডার নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা ২১ অক্টোবরের মধ্যে লিখিত জানাতে হবে।

৩) দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ নভেম্বর।

দরপত্রগুলি খোলার তারিখ পরে জানানো হবে।

৪) ১৫ বছরের জন্য দেশের সর্বোচ্চ লিগ আয়োজনের স্বত্ত্ব দেওয়া হবে। যেখানে বিডের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে বছরে ৩৭.৫ কোটি। এই টেন্ডারের বিজয়ী সংস্থাকে প্রতিবছর ৫% হারে এআইএফএফ-কে প্রদেয় অর্থ বাড়াতে হবে।

৫) ১৪টি দলকে নিয়ে এবারের লিগ আয়োজন করা হবে। ২০২৫-২৬ মরসুমের শেষে সর্বোচ্চ লিগের শেষ স্থানাধিকারী দলের অবনমন ও আই লিগ থেকে চ্যাম্পিয়ন দলের উন্নয়ন একসঙ্গে চলবে।

৬) সর্বোচ্চ লিগে ডাবল লেগ রাউন্ড রবিন (Round Robin) পদ্ধতিতে খেলা হবে এবং তারপর সুপার সিক্সে দু’টি সিঙ্গেল লেগ প্লে অফ, তারপর ডাবল লেগ সেমিফাইনাল ও সবশেষে ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের সংখ্যা হবে ১৮২ (রাউন্ড রবিন) + ৭ (সুপার সিক্স) = ১৮৯।

৭) কোনো ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া যাবে না। পরিবর্তে আইএসএলের (ISL) শুরুর সময়ের দলগুলি প্রতিবছর নিজেদের আয়ের ১০% ও পরের দলগুলি প্রতিবছর নিজেদের আয়ের ২০%, সর্বোচ্চ লিগের আয়োজক সংস্থাকে অর্থাৎ এআইএফএফের বাণিজ্যিক সহযোগীকে প্রদান করবে।

প্রসঙ্গত, আইএসএলের টেন্ডার নিয়ে চলছিল টালবাহানা। তাই ফেডারেশনে চিঠি দিয়েছে ১০টি ক্লাব। এরপরেই নড়েচড়ে বসে ফেডারেশন। ডামাডোলের সময় ফেডারেশন এবং এফএসডিএল (FSDL) একত্রে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে আইএসএলের সব কাজ মিটিয়ে ফেলে ডিসেম্বর থেকে আইএসএল শুরু করে দেবে। কিন্তু এদিন ১৫ অক্টোবর অতিক্রম হয়ে গেলেও দেশের এক নম্বর প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোনও টেন্ডার নোটিস প্রকাশ করা হয়নি। ফলে চিন্তায় পড়ে যায় ফ্রাঞ্চাইজিগুলি। এরপরই চিঠি দেয় তারা। ফলে একদিন পরেই দরপত্র প্রকাশ করে ফেডারেশন। তবে এখনও সংশয় রয়েছে ডিসেম্বর আইএসএল শুরু হওয়া নিয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole