Kapil Sharma : কানাডায় কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বার গুলি,দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

পেজ 3

নিউজ পোল ব্যুরো:কানাডায় ফের আতঙ্ক! কপিল শর্মার (Kapil Sharma) বিলাসবহুল ক্যাফেতে চলল গুলি। বুধবার গভীর রাতে আচমকাই গুলির শব্দে থরহরি করে উঠল আশপাশের এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্যাফের বাইরে অন্তত তিন রাউন্ড গুলি (Gunfire) চালিয়েছে দুষ্কৃতীরা। সেই ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় (Social Media Viral Video)। ভিডিও দেখে উদ্বেগে কপিল ভক্তরা (Kapil Sharma Fans)।

এটাই প্রথমবার নয় এর আগে জুলাই ও আগস্ট মাসেও একইভাবে হামলার (Attack) মুখে পড়েছিল এই ক্যাফে। গত জুলাইয়ে প্রথম হামলায় নাম জড়িয়েছিল বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠীর (Babbar Khalsa International) সঙ্গে যুক্ত লাড্ডি গ্যাংয়ের (Laddi Gang)। কয়েক মাসের মধ্যেই ফের গুলিবর্ষণে কেঁপে উঠল কপিলের রেস্তরাঁ। এবার ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi gang)। গ্যাংয়ের দুই সদস্য গোল্ডি ধিলোঁ (Goldy Dhillon) এবং কুলবীর সিধু (Kulbir Sidhu) সোশাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করে প্রকাশ্যে এই হামলার দায়িত্ব নেয়।

আরও পড়ুন:Jaspreet Bumrah: বিরক্ত বুমরা! মেজাজ হারালেন বিমানবন্দরেই

অগস্ট মাসে নতুনভাবে উদ্বোধন (Reopening) হওয়া কপিলের এই বিলাসবহুল ক্যাফেতে গতবার হামলা চালিয়েছিল খলিস্তানি জঙ্গিগোষ্ঠী (Khalistani Group)। গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল রেস্তরাঁর কাচের দেওয়াল, আতঙ্কিত হয়ে পড়েছিলেন কর্মী ও গ্রাহকরা। তখনই বিষ্ণোই গ্যাং শাসানি দিয়েছিল যে পরবর্তী হামলা হবে মুম্বইতে (Mumbai)। পুলিশ ও নিরাপত্তা এজেন্সিগুলি সেই সময় থেকেই বাড়তি সতর্কতা নিয়েছিল।তবে এইবারের ঘটনা আরও ভয়াবহ হতে পারত বলেই আশঙ্কা স্থানীয় পুলিশের। কারণ, টানা তিন দফায় একই রেস্তরাঁয় হামলার চেষ্টা (Repeated Attacks) নিছক ভয় দেখানো নয় টার্গেট যে স্পষ্টতই কপিল, তাতে আর সন্দেহ নেই। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হামলাকারীরা পেশাদার। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও ভাঙচুর হয়েছে কিছু অংশে। পুলিশের অনুমান, আতঙ্ক ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ (Local Police Investigation)। ক্যাফের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কপিলের ক্যাফে ও ব্যক্তিগত নিরাপত্তা (Security Measures)। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধচক্রের (International Crime Network) সঙ্গে যুক্ত থাকতে পারে এই হামলার নেপথ্যে থাকা গ্যাং।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole