নিউজ পোল ব্যুরো: বল হাতে প্রতিপক্ষের ঘর ভাঙতে তাকে বার বার দেখা গেছে। তবে আচরণের দিক থেকে খুবই শান্ত স্বভাবের তিনি। এবার পাপ্পারাজিদের ওপর বিরক্ত হয়ে তাকেও মেজাজ হারাতে দেখা গেল তিনি জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah)।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর থেকে বেরোনোর সময় পাপ্পারাজিরা তাকে ঘিরে ধরে। ছবি তোলার জন্য ক্রমাগত অনুরোধ করতে থাকলে বিরক্তি প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা এই জোরে বোলার।
আরও পড়ুন:Virat Kohli’s Social Media Post: বিরাট কোহলির পোস্টে কীসের ইঙ্গিত? শোরগোল ক্রিকেট মহলে
ক্ষুব্ধ বুমরা পাপ্পারাজিদের উদ্দেশ্যে স্পষ্ট বলেন, ‘আমি তো আপনাদের ডাকিনি। আপনারা অন্য কারও জন্য এসেছেন, তিনি হয়তো আসছেন।’ তা সত্ত্বেও ছবি তোলার অনুরোধ চলতে থাকে। এমনকি, একজন সাংবাদিক রসিকতা করে বলেন, বুমরা ভাই আপনি আমাদের দিওয়ালির বোনাস। তবে সেই মন্তব্যে বিন্দুমাত্রও আমল দেননি বুমরাহ। বরং দ্রুত গাড়ি পর্যন্ত যাওয়ার জন্য অনুরোধ করে বলেন, আরে ভাই দয়া করে আমাকে আমার গাড়ির কাছে যেতে দিন। দিল্লি থেকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) টেস্টের পর ফিরছিলেন তিনি।

বিমানবন্দরে মেজাজ হারানোর আগে, ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন বুমরা। ডিআরএস (DRS) কল তার বিপক্ষে যাওয়ায় আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ডিআরএস তাঁর বিরুদ্ধে যায়। বুমরার বল স্ট্যাম্পের সামনে ক্যাম্পবেলের (Campbell) পায়ে লাগে। মনে হয়েছিল, ব্যাটে লেগেছে। কিন্তু আবেদনে কর্ণপাত করেনি আম্পায়ার। ব্যাটারের পক্ষে সিদ্ধান্ত দেন। তবে ডিআরএস নেয় ভারতীয় দল। বলের লাইন দেখে মনে হয়েছে, স্ট্যাম্পে লাগতো। কিন্তু আউট দেয়নি তৃতীয় আম্পায়ার। যার ফলে সেই যাত্রায় বেঁচে যায় ক্যাম্পবেল। প্রাপ্য উইকেট থেকে বঞ্চিত হন বুমরা।আউটের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করে বুমরা মাঠ থেকে ফেরার পথে আম্পায়ারকে স্পষ্ট জানান, আপনি জানেন এটা আউট, কিন্তু প্রযুক্তি তা প্রমাণ করতে পারছে না। তাঁর এই মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়েছিল।
