নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির (Virat Kohli’s Social Media Post) পোস্ট নিয়ে শুরু হয়ে গেছে শোরগোল। অস্ট্রেলিয়া (Australia) পৌঁছাতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাকে শুধু কমার্শিয়াল আর পারিবারিক পোস্ট করতেই যায়। তবে এদিনের পোস্ট ছিল এই দুইয়ের বাইরর। বিরাট লিখেছেন, ‘তুমি সত্যিই তখনই ব্যর্থ হবে, যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে।’ এই পোস্টের পর নেটিজেনদের সন্দেহ যে বিরাট হয়ত অবসরের ইঙ্গিতই দিচ্ছেন। তবে ক্রিকেট মহলের একাংশের ধারণা, এই পোস্টের মাধ্যমে কোহলি হয়তো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা মানসিক অবস্থার ইঙ্গিত দিচ্ছেন। বিশেষত এখন, যখন তাঁর কেরিয়ারে আসছে নতুন মোড়।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সদ্য অস্ট্রেলিয়ায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। ফ্লাইট বিলম্বিত হওয়ায় বৃহস্পতিবার ভোররাতে শুভমন গিল, কেএল রাহুলদের সঙ্গে নেমেছেন বিরাট কোহলিও। তার অবসর নিয়ে যখন জোর আলোচনা চলছে তখন কোহলির ঘনিষ্ঠ বন্ধু দীনেশ কার্তিক জানিয়েছেন, বিরাট এখনও ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে দৃঢ় প্রতিজ্ঞ। লন্ডনে ছুটি কাটানোর সময়েও তিনি নিয়মিত ফিটনেস ও অনুশীলনে মন দিয়েছেন।
কার্তিকের মতে, কোহলির লক্ষ্য স্পষ্ট। তিনি বলেন- ‘ও আরও একবার বিশ্বকাপ জিততে চায়।’
আরও পড়ুন:Nothing Phones: ভারতীয় বাজারে আসছে নাথিং ফোন ৩এ লাইট, টেক দুনিয়ায় ফের শোরগোল!
পরিসংখ্যানই প্রমাণ দেয়—এখনও শীর্ষ ফর্মে বিরাট কোহলি। ৩০২ ওয়ানডেতে ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮, ৫১টি শতরান ও ৭৪টি অর্ধশতরান। চলতি মরশুমে সাত ম্যাচে করেছেন ২৭৫ রান, গড় প্রায় ৪৬। আর ‘প্রিয়তম’ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মাটিতে রেকর্ড? ২৯ ম্যাচে ১,৩২৭ রান, গড় ৫১, পাঁচটি শতরান, ছ’টি হাফসেঞ্চুরি—প্রতিটি ইনিংসই অনুরাগীদের জীবন্ত স্মৃতি!

তবে বোর্ডের পরিকল্পনায় তিনি রয়েছেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ, ভারতীয় ক্রিকেটে এখন তরুণ তারকারা দারুণভাবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই অস্ট্রেলিয়া সফরই হতে পারে কোহলির অগ্নিপরীক্ষা। তিনি যদি এখানে নিজের ক্লাস দেখাতে পারেন, তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকার রাস্তা খুলে যেতে পারে। আপাতত দলের সঙ্গে যোগ দিয়েছেন। রবিবার পার্থে (Perth) নামছেন প্রথম ওয়ানডেতে (India vs Australia 1st ODI 2025)। একটিমাত্র পোস্ট। আর সেটাই যেন ম্যাচের আগে লড়াইয়ের আঁচ অনেকটা বাড়িয়ে দিলেন বিরাট!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
