নিউজ পোল ব্যুরো: পাহাড়ের কোলঘেঁষা দার্জিলিঙের (Darjeeling) পবিত্র মহাকাল মন্দির প্রাঙ্গণ থেকে রাজ্যবাসীর জন্য এক মহাত্ম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মহাকালেশ্বরের আরাধনায় পুষ্প ও দুধ নিবেদন করে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী জানালেন, শিলিগুড়িতে (Siliguri) তৈরি হবে বাংলা তথা রাজ্যের সবচেয়ে বৃহৎ মহাকাল মন্দির।
আরও পড়ুন: Suvendu-Khagen:শুভেন্দু দেখা করলেন খগেন মুর্মূর সঙ্গে।
শুধু মন্দিরই নয়, তার পাশেই আধুনিক পরিকাঠামোতে গড়ে তোলা হবে একটি কনভেনশন সেন্টার। শিলিগুড়ির জেলা প্রশাসনকে ইতিমধ্যেই প্রয়োজনীয় জমি খোঁজার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার কথায়, “আমি ডিএমকে জমি দেখতে বলেছি। কনভেনশন সেন্টারের পাশেই তৈরি হবে রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির। সেই মন্দিরে বিশাল আকৃতির শিবলিঙ্গ স্থাপন করা হবে।”
মন্দির নির্মাণের প্রক্রিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, সময় লাগবে ঠিকই, তবে পরিকল্পনা সুদৃঢ়। তৈরি করা হবে একটি ট্রাস্টি বোর্ড। মন্দির নির্মাণের জন্য সরকার বিনামূল্যে জমি দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন মন্দির চত্বরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পুরোহিতদের সঙ্গে মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি।
দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নির্মাণের পরে এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির – রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামোকে শক্তপোক্ত করতে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে তিনি জানান, রাজারহাটে ‘দুর্গা অঙ্গন’ প্রকল্পও অনেকদূর এগিয়েছে। সেখানে জমি চিহ্নিত হয়েছে, এমনকি নকশাও চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। খুব শিগগিরই টেন্ডার ডাকা হবে।
উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর এই দ্বিতীয় দফার পাহাড় সফরে প্রশাসনিক বৈঠক ও ত্রাণ কার্য পরিচালনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সাংস্কৃতিক ঘোষণা পাহাড়বাসীর মধ্যে আশার আলো জ্বালাল। পাহাড়ি আবহে মহাকালেশ্বরের আশীর্বাদ নিয়ে বাংলার উন্নয়নের আরেক নতুন অধ্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
