নিউজ পোল ব্যুরোঃ কথা কম,বিশ্রাম বেশি। এমনই পরামর্শ দিলেন দলেরই সহযোদ্ধা গুরুতর আহত সাংসদ খগেন মুর্মূকে। বিরোধী দলনেতা তথা সনাতন সেবক শুভেন্দু অধিকারী হাসপাতালে যান খগেন মুর্মূর চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করতে। খগেন মুর্মূর মনোবল বাড়াতে।
নাগরাকাটায় বিজেপি দলের সাংসদ খগেন মুর্মূ তৃনমূলি দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন। সেই হামলার পরে বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও চিকিৎসা চলছে। পূর্ণ বিশ্রামে রয়েছেন খগেন মুর্মূ। তবু তাঁরই মধ্যে দলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী দেখা করে সাংসদের খোঁজ নিচ্ছেন। খুবই আপ্লুত খগেন মুর্মূ। তার ওপর সাংসদের চিকিৎসার ব্যাপারে প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। স্বভাবতই যারপরনাই কৃতজ্ঞ খগেন মুর্মূ। ছবি কথা বলে।
এদিনের এই ছবি স্পষ্টত সে কথাই ঘোষণা করে।
[আরও পড়ুন] http://নাগরিকত্বের ছাঁটাই নাকি রাজনৈতিক গেমপ্ল্যান? SIR ঘিরে জোরদার কেন্দ্র-রাজ্য সংঘাত
এই মুহূর্তের সবচেয়ে বিতর্কিত, আগামী নির্বাচনের দিকে মূলত তাঁর দিকেই তাকিয়ে থাকা ভারতীয় জনতা পার্টি দলের নির্ভরযোগ্য সেনাপতির নাম শুভেন্দু অধিকারী। ফলে যখন তিনি খগেন মুর্মূর সঙ্গে কথা বলছিলেন, বাইরে দলের সদস্য- সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে এক ঝাঁক সাংবাদিক। তাদের কাছ থেকেই নাগরাকাটা হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার হয়েছেন শুনে খুশি হলেন না। বরং তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। বললেন, ” যে ন’জনের নাম FIR -র তালিকায় আছে, তাদের সবাই যতক্ষণ না গ্রেফতার হচ্ছে, আমি ছাড়ব না। ”
বস্তুত, সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার বিরোধী দলনেতা ক্রমাগত ছুটে বেড়াচ্ছেন বাংলার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে। যেখানেই তৃণমূলের হামলার খবর পাচ্ছেন, দৌড়ে হাজির হচ্ছেন। হামলা ছাড়াও যে কোন ঘটনা ঘটছে সেখানেই হাজির শুভেন্দু অধিকারী। বাইরে দাঁড়িয়ে তিনি ইঙ্গিত দিলেন বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী।
দেবেন কী করে। ভোটের বহু আগেই দলের কর্মসূচি ঘোষণা হয়ে গেছে। সেখানে বিজেপি দলের কাণ্ডারি শুভেন্দু অধিকারী সেনাপতি। তাই তাঁর থেমে থাকা চলেনা। তবে খগেন মুর্মূকে বিশ্রামে থাকতে হবে। শারীরিক উন্নতি যতক্ষণ সুস্থ হচ্ছেন।
