ED Raid : রাজ্যজুড়ে বালিপাচার মামলায় ইডির তল্লাশি অভিযান, কলকাতা-সহ সাত জেলায় হানা

অপরাধ রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে বালিপাচার মামলায় অ্যাকশনে ইডি (ED raid)। কলকাতা(Kolkata), আসানসোল(Asansol) ও ঝাড়গ্রামের(Jhargram) একাধিক স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে হানা দিয়ে শুরু হয় গোটা অভিযান। একইসঙ্গে ঝাড়গ্রামের(Jhargram) লালগড় ও গোপীবল্লভপুরের একাধিক বালির খাদানেও চলছে খোঁজাখুঁজি। আসানসোল দক্ষিণ থানার মুর্গাশোলের ৪১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালি ব্যবসায়ী মনীশ বাগাড়িয়ার বাড়িতে ভোর থেকেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, তিনি একাধিক জেলায় অবৈধভাবে বালির ঘাট চালাতেন এবং কোটি কোটি টাকার আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন। সরকারি বালিঘাটের আর্থিক তছরুপ ও অবৈধ (transaction) ঘিরে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি গোপীবল্লভপুরের জিডি মাইনিং সংস্থার অফিসেও হানা দিয়েছেন তদন্তকারীরা। লালগড়ে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদানেও চলছে তল্লাশি অভিযান। এর আগেও সৌরভের মেদিনীপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি।

এই মামলায় আগেই গোপীবল্লভপুর-১ ব্লকের নয়াবসানে বালি ব্যবসায়ী শেখ জাহিরুলের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। তদন্তকারীদের দাবি, অবৈধভাবে (illegal sand mining) বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত নিয়ম অমান্য করে অতিরিক্ত (truck) পাঠিয়ে বালি তোলা হত। এমনকি লরির নম্বরেও জালিয়াতি হত বলে জানিয়েছেন তদন্তকারীরা। অনুমোদিত একটি নম্বর ব্যবহার করে একাধিক গাড়িতে বালি তোলা চলত, যাতে প্রশাসনের পক্ষে তা ধরা কার্যত অসম্ভব ছিল।

আরও পড়ুন:Uttarakhand Tour:নন্দাদেবীর কোলে হারানো জনপদে নতুন প্রাণ, পর্যটনের ছোঁয়ায় জেগে উঠছে মর্তোলী

স্থানীয়দের দাবি, এই চক্রের সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাজশ রয়েছে। বালিঘাটের অনুমতিপত্রে থাকা (QR code) জাল করেও এই পাচারচক্র চালানো হত বলে অভিযোগ উঠেছে। ফলে বৈধ আর অবৈধ গাড়ির পার্থক্য বুঝে ওঠা কঠিন হয়ে পড়েছিল। ঠিক কোন কোন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থা এই চক্রে যুক্ত, তা খতিয়ে দেখতেই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, কলকাতা-সহ রাজ্যের সাতটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে। এই অভিযানকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। তদন্তকারীরা প্রয়োজনীয় নথি ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মামলাকে ঘিরে রাজ্যে (ED action), (corruption), ও (illegal mining) উত্তাপ চরমে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole