French fries: ‘ফ্রেঞ্চ ফ্রাই’ নামের আড়ালে বেলজিয়ামের গল্প, জানেন কি আসলে কোথা থেকে এল এই জনপ্রিয় খাবার?

Life style oftbeat অফবিট লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ফ্রেঞ্চ ফ্রাই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি রঙের কুঁচকানো আলুর সরু টুকরো, কেচাপ বা মেয়োনিজে চুবিয়ে খাওয়ার লোভনীয় দৃশ্য। বার্গার, চিকেন বা ফিশ অ্যান্ড চিপস সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় এই ফ্রেঞ্চ ফ্রাই (French fries)। কিন্তু অবাক করার মতো বিষয় হল, নামের সঙ্গে ফ্রান্সের যোগ থাকলেও এই খাবারের জন্ম কিন্তু একেবারেই ফরাসি নয়। ইতিহাস বলছে, ফ্রেঞ্চ ফ্রাই (French fries)-এর প্রকৃত জন্মস্থান বেলজিয়াম।

আরও পড়ুন:AR Rahman: হিন্দু জ্যোতিষীর পরামর্শে কীভাবে ‘দিলীপ কুমার’ থেকে এআর রহমান হয়ে উঠলেন সুরের ঈশ্বর

ষোড়শ শতাব্দীর শেষের দিকে বেলজিয়ামের মিউস ভ্যালির দরিদ্র গ্রামবাসীরা নদীতে ধরা ছোট মাছ ভেজে খেতেন। শীতকালে নদী জমে গেলে মাছ ধরা বন্ধ হয়ে যেত, তখন তারা আলু কেটে মাছের মতো আকারে ভেজে খেতে শুরু করেন। সেখান থেকেই এই খাবারের সূচনা। পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে অবস্থানরত আমেরিকান সৈন্যরা এই ভাজা আলুর সঙ্গে পরিচিত হন এবং দেশে ফিরে গিয়ে জনপ্রিয় করে তোলেন ফ্রেঞ্চ ফ্রাই (French fries)-কে।

তবে ‘ফ্রেঞ্চ’ নামটি এল কীভাবে? ইতিহাসবিদদের দাবি, প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে যারা এই খাবার তৈরি করতেন, তারা ফরাসি ভাষায় কথা বলতেন। আমেরিকান সেনারা তাই ভুল করে ধরে নিয়েছিলেন যে খাবারটি ফরাসি উৎসের। আর সেখান থেকেই নাম হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই (French fries)। এই খাবারের জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়ে যে, উনিশ শতকের শুরুতে মার্কিন রাষ্ট্রপতি থমাস জেফারসন তাঁর এক পাণ্ডুলিপিতে ‘পোমেস দে টেরে ফ্রাইটস এন পেটাইটস ট্র্যাঞ্চেস’— অর্থাৎ ছোট ছোট টুকরো করে ভাজা আলুর কথা উল্লেখ করেন। ১৮৫০ সালের মধ্যে আমেরিকার বিভিন্ন রান্নার বইতে এই রেসিপি ‘ফ্রেঞ্চ ফ্রাইড পটেটোস’ নামে ছাপা হতে থাকে।

আজও বেলজিয়াম এই খাবারকে নিয়ে গর্বিত। প্রতি বছর ১৩ জুলাই পালন করা হয় জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই দিবস। এমনকি ২০১৪ সালে দেশটি তাদের ঐতিহ্যবাহী এই খাবারকে সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। ফ্ল্যান্ডার্সের সরকারও স্বীকৃতি দিয়েছে যে ফ্রেঞ্চ ফ্রাই (French fries) বেলজিয়ান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।  তাই পরের বার রেস্তোরাঁয় বসে যখন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই (French fries) অর্ডার করবেন, মনে রাখবেন— এটি শুধু এক প্লেট আলু ভাজা নয়, বেলজিয়ামের দীর্ঘ ঐতিহ্যের এক সুস্বাদু ইতিহাস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole