AR Rahman: হিন্দু জ্যোতিষীর পরামর্শে কীভাবে ‘দিলীপ কুমার’ থেকে এআর রহমান হয়ে উঠলেন সুরের ঈশ্বর

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: জন্মসূত্রে তিনি ছিলেন এক হিন্দু পরিবারের সন্তান। নাম ছিল ‘দিলীপ কুমার’। কিন্তু সেই নামের প্রতি তাঁর কোনও আকর্ষণ ছিল না। নিজের অস্তিত্বের সঙ্গে এই নামের কোনও যোগ খুঁজে পাননি তিনি। তাই এক সময় নিজের জীবনে নেন এক গভীর সিদ্ধান্ত—ধর্ম পরিবর্তন এবং নাম পরিবর্তন। সুরের জাদুকর এআর রহমান (AR Rahman)-এর জীবনের এই অধ্যায় বহু অনুরাগীর কাছেই অজানা রয়ে গিয়েছে।

আরও পড়ুন:Meta AI Voice: মেটা এআই ভয়েসের নতুন মুখ দীপিকা পাড়ুকোন! বলিউডে শুরু নতুন অধ্যায়

এক সাক্ষাৎকারে সঙ্গীতকার নিজেই জানিয়েছিলেন, তাঁর বাবার মৃত্যুর পর থেকেই জীবনে প্রবল আধ্যাত্মিক পরিবর্তন আসে। জীবনের অর্থ, অস্তিত্বের কারণ, সবকিছু নিয়েই আত্মঅনুসন্ধান শুরু করেন এআর রহমান (AR Rahman)। তখনই তিনি অনুভব করেন, জন্মসূত্রে পাওয়া নামটি তাঁর সত্তার সঙ্গে একেবারেই মানানসই নয়। তাঁর কথায়, “আমি জীবনেও আমার নামটা পছন্দ করিনি। দিলীপ কুমার নামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু আমার ভাবমূর্তির সঙ্গে যায় না।”

রহমানের মা এক সময় তাঁর বোনের বিয়ের ব্যাপারে আলোচনা করতে এক হিন্দু জ্যোতিষীর কাছে যান। সঙ্গে ছিলেন তরুণ রহমানও। তখনও তিনি ধর্মান্তর করেননি। সেই সাক্ষাৎই হয়ে ওঠে তাঁর জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। রহমান জানান, ওই জ্যোতিষীই তাঁকে নাম পরিবর্তনের পরামর্শ দেন এবং বলেন ‘আবদুল রহমান’ বা ‘আবদুল রহিম’-এর মধ্যে একটি বেছে নিতে। রহমানের (AR Rahman) মনে দাগ কাটে ‘রহমান’ নামটি। আর সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন পরিচয়ের যাত্রা।

পরে তাঁর মা বলেন, নামটি হওয়া উচিত ‘আল্লারাখা’। সেই ভাবনাকেই সম্মান জানিয়ে সুরকার হয়ে ওঠেন এআর রহমান (AR Rahman) এক নামেই যিনি আজ বিশ্বজোড়া খ্যাত। শুধু তিনি নন, বাবার মৃত্যুর পর তাঁর গোটা পরিবারই ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু এই ধর্মান্তর বা নাম পরিবর্তন কোনও প্রতিবাদের গল্প নয়, বরং এটি তাঁর আত্ম-অনুসন্ধানের ফল। সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং আত্মবিশ্বাস এই তিন শক্তিই আজকের এআর রহমান (AR Rahman)-কে গড়ে তুলেছে। নাম বদলের মাধ্যমে শুরু হওয়া সেই যাত্রাই তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসঙ্গীতের শীর্ষে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspo